=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চলবে লোকাল হিসেবে! চালুর আগেই হাওড়া-পুরুলিয়া মেমু ট্রেন নিয়ে প্ল্যান বদল রেলের

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য সুখবর। আজ অর্থাৎ সপ্তাহের শুরুতেই সকলে নয়া ট্রেনের সাক্ষী থাকবেন। আর সেটা হল হাওড়া-পুরুলিয়া মেমু ট্রেন ভায়া মশাগ্রাম। আজ থেকেই এই ট্রেনের আনুষ্ঠানিক চলা শুরু হবে। এই ট্রেনের ফলে দীর্ঘদিনের আবেদন পূরণ হয়েছে সাধারণ মানুষের। সেইসঙ্গে এবার থেকে কলকাতা থেকে পুরুলিয়া যাওয়া আরও সহজ হতে চলেছে সকলের বলে মনে করা হচ্ছে। এসবের মাঝেই এবার শোনা যাচ্ছে, এই নতুন রেকটিকে আবার লোকাল ট্রেন হিসেবে চালাতে পারে রেল। হ্যাঁ ঠিকই শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

হাওড়া ডিভিশনে নতুন ট্রেন!

পূর্ব রেল সূত্রে খবর, পুরুলিয়াগামী নয়তুন মেমু ট্রেনটি বিকেল ৪টে ১৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে কর্ড লাইন ধরে মশাগ্রাম হয়ে সেখান থেকে ইন্দাস, পাত্রসায়র, বাঁকুড়া হয়ে রাত ১১টা ৫৫ মিনিটে পুরুলিয়া পৌঁছবে। আবার, পুরুলিয়া থেকে সরকারি ভাবে ট্রেনটি যাত্রী পরিষেবা শুরু করবে আগামী কাল, মঙ্গলবার। ওই দিন ভোর চারটে নাগাদ ট্রেনটি পুরুলিয়া থেকে ছেড়ে মশাগ্রাম হয়ে বেলা ১১টা ৪০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। সপ্তাহে ছ’দিন এই ট্রেনটি চালু থাকবে বলে। তবে, শুক্রবার বিকেলে হাওড়া থেকে এবং শনিবার সকালে পুরুলিয়া থেকে এই মেমু ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। দক্ষিণ-পূর্ব রেলের টিকিয়াপাড়া কারশেডে মেমু রেকটির রক্ষণাবেক্ষণের কাজ হবে। এখানেই রয়েছে আরও চমক। এই ট্রেনকে কিছুক্ষণের লোকাল ট্রেন হিসেবে চালানোর ভাবনাচিন্তা করছে রেল।

আরও পড়ুনঃ ভাবাদিঘি জমি জট কাটিয়ে কবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর অবধি ছুটবে ট্রেন? নয়া আপডেট

মূলত হাওড়াবাসীর কথা ভাবনাচিন্তা করে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দুপুরের দিকে ঘণ্টা দুয়েক সময় আট কোচের এই মেমু রেকটিকে হাওড়া থেকে শেওড়াফুলির মধ্যে লোকাল ট্রেন হিসাবে এক ট্রিপ চালানো হতে পারে। আবার রেলের এহেন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। যাত্রীদের একাংশ অবকদিকে হাওড়ায় যখন ১২ কোচের লোকাল ট্রেন চলে সেখানে ৮ কোচের ট্রেন চালিয়ে সুবিধার বদলে অসুবিধাই হবে নিত্য যাত্রীদের। যদিও রেলের যুক্তি, বিষয়টি এখনও অবধি ভাবনাচিন্তার পর্যায়ে আছে, কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

হাওড়া-পুরুলিয়া মেমু ট্রেন | Howrah-Purulia Memu Train |

নতুন ট্রেনটি পর্যায়ক্রমে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের এলাকা দিয়ে ছুটবে। হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত অংশে যাত্রী পরিষেবা ছাড়াও ট্রেন চলাচলের দায়িত্ব সামলাবে পূর্ব রেল। মশাগ্রাম থেকে বাঁকুড়া হয়ে পুরুলিয়া পর্যন্ত ট্রেন চলাচল এবং যাত্রী পরিষেবার দায়িত্বে থাকছে দক্ষিণ-পূর্ব রেল। নতুন ট্রেনটি বহু মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠবে বলে আশাবাদী রেল।

Leave a Comment