১৮ বছর পর বর্ষবরণে রেকর্ড ঠান্ডা! দক্ষিণবঙ্গে কবে থেকে কমবে শীত? মিলল আভাস

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: নানা বিষাদ, দুঃখ, কষ্ট এবং আনন্দ ভুলে অবশেষে ২৫ কে বিদায় জানিয়ে বরণ করে নেওয়া হল ২০২৬ কে। তবে শুধু শুভেচ্ছা বার্তায় দিন উদযাপন নয়, এবার হাড়কাঁপানো শীত (Weather Update) দিয়েই শুরু হল ২৬ এর যাত্রা। শীতের রেকর্ড চলতি মরশুমে এতটাই ছাপিয়ে গিয়েছে যে ১৮ বছর পর বর্ষবরণে রেকর্ড গড়ল ঠান্ডা। এর আগে গত ২০০৮ সালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন জাগছে তবে কি আরও পারদপতন হতে চলেছে জানুয়ারিতে?

বছরের প্রথম দিনেও কনকনে ঠান্ডার আবহ

চলতি বছর শীতের মরশুম যেন অন্য বার্তা নিয়ে এসেছে শীত প্রেমীদের কাছে। নভেম্বরে শীত সকলের মনে বারংবার আশা জাগানোর পরেও ধরা দেয়নি, যার ফলে অনেকেই ভেবে নিয়েছিল এবারেও শীত ধোকাই দেবে। কিন্তু ডিসেম্বর পড়তেই শীতের অন্য রূপ দেখে নিল বঙ্গবাসী। এককথায় বলা যায় চলতি মরশুমে শীতবিলাসীদের খুশি করেছে এই আবহাওয়া। তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১২-১৩ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে জেলাগুলোতে তাপমাত্রা আরও কম। ২০২৫ এর শেষ দিনেও মরসুমের শীতলতম দিন কাটিয়ে ফেলেছে কলকাতা। এমতাবস্থায় বছরের প্রথম দিনেও সেই একই হাড়কাঁপানো ঠান্ডার সাক্ষী থাকল শহরবাসী।

আরও পড়ুনঃ কৌন বনেগা ক্রোড়পতিতে ১ কোটি জিতলেন CRPF ইন্সপেক্টর বিপ্লব বিশ্বাস

তাপমাত্রার পারদ নেমেছে ১১ তে!

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। পাশপাশি কেরলের উপরও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আর এই জোড়াফলায় উত্তরের রাজ্যগুলিতে তীব্র শীত অনুভূত হচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৯ থেকে ১০ ডিগ্রি। কোথাও কোথাও খানিকটা বেড়ে ১২ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে উপকূলের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতার পারদ চড়তে পারে। গতকাল অর্থাৎ বুধবার কলকাতায় তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ভোরে তাপমাত্রার পারদ নেমেছে ১১ তে, সবমিলিয়ে একইরকম ঠান্ডা শহরে।

আরও পড়ুন: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পেল বাংলা, কোন রুটে? বড় ঘোষণা রেলের

কবে কমবে শীত?

কনকনে ঠান্ডায় আজও নতুন বছরের প্রথম সকালে শহর জুড়ে কুয়াশার দাপট ছিল। ঘন কুয়াশায় মুখ ঢাকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। আশঙ্কা করা যাচ্ছে আগামীকাল শুক্রবারও একইরকমভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে হাওয়া অফিসের তরফে স্পষ্ট জানানো হয়েছে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। তবে এর পরের চার দিন উত্তর থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমতে পারে শীত। সেই সঙ্গে দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস।

1 thought on “১৮ বছর পর বর্ষবরণে রেকর্ড ঠান্ডা! দক্ষিণবঙ্গে কবে থেকে কমবে শীত? মিলল আভাস”

Leave a Comment