১৫ আগস্ট ২০২৭-এ মিলবে টিকিট! ভারতের প্রথম বুলেট ট্রেনের উদ্বোধনের দিনক্ষণ, রুট ঘোষণা রেলমন্ত্রীর

India’s first bullet train

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের রেল ইতিহাসে এবার নয়া অধ্যায়। বহু প্রতীক্ষিত ভারতের প্রথম বুলেট ট্রেন (India’s First Bullet Train) অবশেষে যাত্রা শুরু করতে পারে আগামী ১৫ আগস্ট, ২০২৭। এমনটাই ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। স্বাধীনতা দিবসের দিনই দেশবাসী প্রথমবার বুলেট ট্রেনে ওঠার স্বপ্ন পূরণ করতে পারে। আর এই ঐতিহাসিক প্রকল্পটি মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল করিডরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যার দৈর্ঘ্য রাখা হয়েছে ৫০৮ কিলোমিটার।

ধাপে ধাপে চালু হবে বুলেট ট্রেনের পরিষেবা

রেলমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সম্পূর্ণ রুট একসঙ্গে চালু করা সম্ভব হচ্ছে না, বরং ধাপে ধাপে চালু করা হবে বুলেট ট্রেন। প্রথমে সুরাট থেকে বিলিমোরা, তারপর ভাপি থেকে সুরাট, এরপর ভাপি থেকে আহমেদাবাদ, তারপর থানে থেকে আহমেদাবাদ এবং শেষে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত এই বুলেট ট্রেন চালানো হবে। আর এই সূচনার ফলে যাত্রী পরিষেবা আরও মসৃণ হবে। পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকে ভারতীয় রেল আরও একধাপ এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। রেলমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, “২০২৭ সালের স্বাধীনতা দিবসে বুলেট ট্রেনের টিকিট কাটার জন্য প্রস্তুত থাকুন।”

আরও পড়ুন: খেল দেখাবে পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা! ৩ জেলায় বৃষ্টি, আজকের আবহাওয়া

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস দেশের মানুষের মধ্যে দ্রুতগতির ট্রেনের প্রতি আত্মবিশ্বাস তৈরি করেছে। আর সেই সাফল্যের উপর ভর করেই এই বুলেট ট্রেনের তোড়জোড় করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, খুব শীঘ্রই বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে। আগামী ১৮ জানুয়ারিতেই চালু হতে পারে। আর সেখানে রাতের যাত্রায় মিলবে আধুনিক পরিষেবা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের সাংসদদের কাছ থেকে বন্দে ভারত চালুর অনুরোধ আসতে শুরু করেছে।

মুম্বাই-আহমেদাবাদ করিডর সম্পর্কে সম্পূর্ণ তথ্য

ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের দেওয়া তথ্য অনুযায়ী, এই করিডরের মোট দৈর্ঘ্য হবে ৫০৮ কিলোমিটার, যার মধ্যে গুজরাট এবং দাদরা নগর হাভেলির মধ্যে দৈর্ঘ্য থাকবে ৩৫২ কিলোমিটার এবং মহারাষ্ট্র পর্যন্ত ১৫৬ কিলোমিটার। এর মধ্যে ৮৫ শতাংশ রুট তৈরি হচ্ছে উঁচু ভায়াডাক্টের উপর, এবং ইতিমধ্যে ৩২৬ কিলোমিটার উঁচু কাঠামোর কাজ শেষ হয়েছে। পাশাপাশি মোট ২৫টি নদীসেতুর মধ্যে ১৭টি নির্মাণ সম্পন্ন হয়েছে। আর বাকিগুলির নির্মাণ কার্য চলছে।

আরও পড়ুন: মৃগশিরা নক্ষত্রে সাফল্যের শিখরে পৌঁছবে ৪ রাশি! আজকের রাশিফল, ২ জানুয়ারি

এদিকে গত নভেম্বর মাসে গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সুরাট বুলেট ট্রেন স্টেশন ঘুরে দেখেছিলেন। আর এই স্টেশনটির নকশা সুরাটের বিশ্ব বিখ্যাত হীরা শিল্প থেকেই নেওয়া হয়েছে। এই স্টেশনটির উচ্চতা ২৬.৩ কিলোমিটার এবং মোট ৫৮.৩৫২ বর্গমিটার জুড়ে বিস্তৃত। পাশাপাশি স্টেশনটির তিনটি স্তর রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে পার্কিং এবং নিরাপত্তার পরীক্ষা। কনকোর্সে রয়েছে লাউঞ্জ, শৌচালয় এবং টিকিট কাউন্টার। আর প্ল্যাটফর্ম লেভেলে যাত্রীদের ওঠানামা আর পরিষেবা দেওয়া হবে। তাই এখন শুধুমাত্র আগামী ২০২৭ এর স্বাধীনতা দিবস পর্যন্ত অপেক্ষা করার পালা।

Leave a Comment