দেশের প্রথম রাজ্য হিসাবে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা অসম সরকারের!

Government of Assam

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বিরাট সুখবর দিল অসম সরকার (Government of Assam)। হ্যাঁ, দেশের প্রথম রাজ্য হিসেবে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কেন্দ্র সরকারের পর অসম দেশের প্রথম রাজ্য হবে, যারা কর্মচারীদের বেতন কাঠামো সংশোধন করার জন্য অষ্টম বেতন কমিশন গঠন করবে। গুয়াহাটিতে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব সুভাষ দাসের সভাপতিত্বেই অষ্টম বেতন কমিশন গঠিত হবে। কবে থেকে হচ্ছে কার্যকর?

অসমে প্রথম অষ্টম বেতন কমিশন

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করেছে। তবে তারপর থেকে কোনও রাজ্য এখনও পর্যন্ত এই বেতন কমিশন গঠন করতে পারেনি। আর অসম দেশের প্রথম রাজ্য হবে, যারা কর্মচারীদের এই সুবিধা দেবে। এটি কর্মচারীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলবে। পাশাপাশি প্রগতিশীল শাসনের দিকেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখনও পর্যন্ত কোনও রাজ্য কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারেনি। যদিও কেন্দ্রীয় কর্মচারীরা বেশ কয়েক মাস ধরে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের অপেক্ষা করছে।

আরও পড়ুন: নতুন বছরে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার, কর্মীদের জন্য হল বিরাট ঘোষণা

বলে রাখি, অসম সরকার ২০১৫ সালে বেতন কাঠামো, ভাতা এবং চাকরি পর্যালোচনার জন্য একটি বেতন কমিশন গঠন করেছিল। এদিকে কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন ১ জানুয়ারি, ২০২৬ থেকেই কার্যকর হওয়ার কথা। বিশেষজ্ঞরা মনে করছেন, এই কমিশন গঠনের ফলে অসমের সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা প্রচুর উপকৃত হবে। এমনকি কেন্দ্রীয় স্তরের তুলনায় দ্রুত বেতন বৃদ্ধি পাবে তাদের।

আরও পড়ুন: ১১১ টাকা নিয়ে চিন্তা নেই, বাড়ছে না রান্নার গ্যাসের দাম! আমজনতাকে স্বস্তি দিয়ে জানাল সরকার

এদিকে কমিশন বিস্তারিত সুপারিশ জমা দেওয়ার জন্য মোটামুটি ১৮ মাস সময় নেবে। বিশেষজ্ঞরা বলছেন, ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার দিনক্ষণ নির্ধারণ থাকলেও সংশোধিত বেতন বা পেনশন কাঠামো ২০২৬ সালের শেষ বা ২০১৭ সালের প্রথম দিকে চূড়ান্ত করা হতে পারে। তবে বকেয়া বেতন খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। এক কথায়, রাজ্যের এই সিদ্ধান্তে নতুন বছরের শুরুতেই খুশিতে আত্মহারা সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা।

Leave a Comment