২০২৬ এ বড় চমক দিল BCCI! নতুন কোচ পাচ্ছে ভারতীয় দল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছর শুরু হতে না হতেই বড় খবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। 2026 এর শুরুর দিকেই নতুন কোচ (Team India New Coach) পাচ্ছে ভারতীয় দল। হ্যাঁ, শীঘ্রই ভারতীয় মহিলা দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচের দায়িত্ব পাবেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার। জানা যাচ্ছে, 2026 মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেলেই ইংলিশ কিংবদন্তি নিকোলাস লি বা নিক লি-কে শেফালি বর্মাদের দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ করা হবে।

হঠাৎ নিককেই কেন কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে?

দীর্ঘ বেশ কিছুদিন ধরেই ভারতীয় মহিলা দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচের পদে একজন যোগ্য মুখকে খুঁজছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের একটি সূত্র দাবি করছে, ইংল্যান্ডের নিকোলাস এই পদের জন্য একেবারে যোগ্য। ক্রিকেট এবং এলিট স্পোর্টসে নিকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। নিজের কোচিং কেরিয়ারে একাধিক সাফল্যও পেয়েছেন তিনি। মূলত সে কারণেই হরমনপ্রীতদের দলে তাঁকে মানানসই হিসেবেই দেখছে BCCI!

অবশ্যই পড়ুন: ভারতীয় টুর্নামেন্টে প্যালেস্টাইনের পতাকা! জম্মু-কাশ্মীরের ক্রিকেটারকে তলব করল পুলিশ 

বলাই বাহুল্য, আগামী 9 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ফাইনাল গড়াবে 5 ফেব্রুয়ারি। এরপরই ভারতীয় দল অস্ট্রেলিয়া সফর করবে। সেখানে 15 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত টি-টোয়েন্টি সহ অন্যান্য সংস্করণ মিলিয়ে টানা সিরিজ রয়েছে। আর তার আগেই অর্থাৎ মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই ভারতীয় দলের স্ট্রেথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে যোগ দেবেন নিক।

অবশ্যই পড়ুন: ১১১ টাকা নিয়ে চিন্তা নেই, বাড়ছে না রান্নার গ্যাসের দাম! আমজনতাকে স্বস্তি দিয়ে জানাল সরকার

উল্লেখ্য, ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার নিকোলাস দীর্ঘদিন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। সেখানে 13 ম্যাচে অংশ নিয়ে 490 রান রয়েছে তার। তবে যদি কোচিং স্টাফের কেরিয়ার বর্ণনা করা যায় সেক্ষেত্রে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে গাল্ফ জায়ান্টস দলের সাথে কাজ করেছেন তিনি।

এর আগে 2024 সালের জানুয়ারি থেকে 2025 এর ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচের দায়িত্ব পালন করেছিলেন নিকোলাস। শুধু তাই নয়, 2020 থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শারীরিক পারফরমেন্স প্রধানও ছিলেন। এছাড়াও ঘরোয়া স্তরে সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রধান প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়াও অভিজ্ঞতা রয়েছে সহকারী প্রশিক্ষকের ভূমিকাতেও।

Leave a Comment