নতুন বছরে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকদের জন্য একাধিক নিয়ম জারি মধ্যশিক্ষা পর্ষদের

West Bengal Education Board

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বড় আপডেট। সম্প্রতি ২০২৬ সালের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তার মধ্যে স্কুল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জন্য একাধিক নতুন নিয়ম চালু হয়েছে। আর এই গাইডলাইনগুলি রাজ্যের সমস্ত সরকার এবং সরকারপোষিত স্কুলগুলোকে মেনে চলতে হবে বলে নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Education Board)। কী কী নতুন নিয়ম চালু করা হল? জানুন এই প্রতিবেদনে।

কী বলছে নতুন একাডেমিক ক্যালেন্ডার গাইডলাইন

আসলে রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষার মান বজায় রাখার জন্য ২০২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন গাইডলাইন জারি করা হয়েছে। আর সেই নিয়মগুলি প্রত্যেকটি স্কুলকে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। গাইডলাইনে নতুন সময়সীমা জারি করা হয়েছে এবার স্কুল পরিচালনার ক্ষেত্রে। স্পষ্টভাবে বলা হয়েছে, প্রত্যেক ছাত্র-ছাত্রী এবং শিক্ষককে সকল ১০:৩৫ মিনিটের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে এবং, প্রার্থনা হবে সকাল ১০:৪০ মিনিট থেকে ১০:৫০ মিনিটের মধ্যে। তারপর ক্লাস শুরু করতে হবে ১০:৫০ মিনিটেই আর বিদ্যালয় ছুটি দিতে হবে বিকাল ৪:৩০ মিনিটে।

আরও পড়ুন: প্রিমিয়াম জমা না দিতে পারেননি? গ্রাহকদের স্বার্থে বিশেষ ক্যাম্পেইন LIC-র

শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নির্দেশ

এদিকে শিক্ষার মান বজায় রাখার জন্য রাজ্যের প্রতিটি স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের ছাত্র-ছাত্রীদের মতো ১০:৪০ মিনিটের মধ্যেই প্রার্থনা সভায় উপস্থিত থাকতে হবে। যদি ১০:৪০ এর পরে আসা হয়, তাহলে লেট বলে গণ্য করা হবে। আর ১১:১৫ মিনিটের মধ্যে পরে এলে সেদিন অনুপস্থিত হিসেবেই ধরা হবে।
  • বিদ্যালয় পঠন-পাঠন করানোর সময় ক্লাসরুমে বা ল্যাবে কোনওভাবেই মোবাইল ব্যবহার করা যাবে না। এমনকি বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন ইনভিজিলেটর থাকা অবস্থায় মোবাইল ফোন কাছে রাখা যাবে না।
  • সরকারি বিশেষ কোনও কাজ বা দরকার না থাকলে বিকেল ৪:৩০ মিনিটের আগে কোনওভাবেই স্কুল ছাড়া যাবে না।
  • ব্যক্তিগত লাভের জন্য সরকারি বা সরকারপোষিত স্কুলগুলির শিক্ষক শিক্ষিকারা কোনওভাবেই আর প্রাইভেট টিউশন পড়াতে পারবে না।

শুধু তাই নয়, এবার প্রধান শিক্ষকদের জন্যও আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এই নিয়মগুলি ঠিকমতো ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছেছে কিনা সে বিষয়ে তদারকি করার জন্য শিক্ষকদের নোডাল টিচার হিসেবে কাজ করতে হবে। আর স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য প্রধান শিক্ষককে ছাত্র-ছাত্রীদের প্রতি সচেতনতা বাড়াতে হবে।

আরও পড়ুন: স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী স্কলারশিপের ডেডলাইন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার! লাস্ট ডেট জানুন

ছাত্র-ছাত্রীদের জন্য নির্দেশ

এদিকে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান উন্নত করার জন্য একাধিক নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিদ্যালয় প্রাঙ্গনে কোনওভাবে স্মার্টফোন বা ট্যাবলেট নিয়ে আসা যাবে না। এমনকি শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য স্কুলের চারপাশ সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর শৃঙ্খলা বজায় রাখতে হবে। হ্যাঁ, মারপিট থেকে বিরত থাকার বিষয়টিকে এবার গুরুত্ব দেওয়া হয়েছে। আর পঠনপাঠন এবং মূল্যায়নের সুবিধার্থে পর্ষদ আগে থেকেই সামেটিভ পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেছে। জানা গিয়েছে, প্রথম সামেটিভ পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে, দ্বিতীয় পরীক্ষা হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে আর তৃতীয় পরীক্ষা হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে।

Leave a Comment