বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবে অভিজ্ঞ বিনিয়োগকারীদের অনেকেই বলছেন, যেসব সংস্থা নতুন করে তাদের ব্যবসা বাড়াচ্ছে কিংবা নতুন কোনও অর্ডার পেয়েছে বাজার খতিয়ে দেখে সেই সব সংস্থার স্টকে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ (Stock To Invest)। শেয়ার মার্কেটের অতীত ঘাঁটলে জানা যাবে, যেসব সংস্থা নতুন কোনও চুক্তি অনুযায়ী কাজের অর্ডার পায় সেইসব সংস্থার স্টকই বড় লাফ দেয়। আজকের প্রতিবেদনে রইল তেমনই একটি স্টক। যা বিগত দিনগুলিতে বিনিয়োগকারীদের মোটা রিটার্ন তো দিয়েছেই, সেই সাথে আগামীতেও এই স্টক ইনভেস্টারদের মুখে হাসি ফোটাতে পারে।
এই স্টকে টাকা রেখে লাভবান হতে পারেন বিনিয়োগকারীরা
ভারতের শীর্ষস্থানীয় পাম্প এবং মোটর প্রস্তুতকারক সংস্থা শক্তি পাম্পস ইন্ডিয়া লিমিটেড গত 2 জানুয়ারি, হরিয়ানা পুনর্নবীকরণ শক্তি বিভাগের কাছ থেকে একটি বড় অর্ডার পেয়েছে। সংস্থাটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফালিংয়ের সময় জানিয়েছে, 23.54 কোটির চুক্তি অনুযায়ী নতুন অর্ডারের আওতায় 792টি সৌর তারের পাম্পিং সিস্টেম ইনস্টল করতে হবে তাদের। আর এই নতুন অর্ডারের খবর প্রকাশ্যে আসতেই সংস্থাটির স্টকগুলি লাফ দিয়েছে।
অবশ্যই করুন: Maruti Suzuki-র এই SUV-তে মিলছে ১ লাখ ১৮ হাজার টাকা ডিসকাউন্ট!
সংস্থাটির পুরনো পরিসংখ্যান ঘেঁটে জানা গেল, এর আগে যতবার শক্তি পাম্পস ইন্ডিয়া লিমিটেড নতুন অর্ডার পেয়েছে ততবারই এই সংস্থার স্টকের দামে পরিবর্তন এসেছে। অভিজ্ঞ বিনিয়োগকারীদের দাবি, এবারেও সেই নিয়মের অন্যথা হচ্ছে না। বলাই বাহুল্য, এর আগে গত 30 ডিসেম্বর এই সংস্থাটি ঝাড়খন্ড পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার কাছ থেকে ওয়াটার পাম্পিং সিস্টেম ইনস্টলের কাজ পেয়েছিল। সেবারও সংস্থাটি স্টকের দাম বাড়ে।
শেষবারের মতো গত 2 জানুয়ারি, সংস্থাটি তাদের নতুন অর্ডারের খবর প্রকাশ্যে আনার পর শেয়ার মার্কেট বন্ধ হওয়ার আগে পর্যন্ত কোম্পানিটি স্টকের দাম দাঁড়িয়েছিল 742 টাকায়। এদিন 0.45 শতাংশ পর্যন্ত বেড়ে ওই দামেই ক্লোজ হয়েছিল স্টকগুলি। তবে বেশ কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞ মনে করছেন আগামী দিনে এই স্টকের দাম আরও অনেকটাই বাড়তে পারে। শুধু তাই নয়, সবদিক খতিয়ে দেখে এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন কেউ কেউ।
অবশ্যই পড়ুন: ভারত থেকে মুস্তাফিজুরদের ম্যাচ সরাতে পারে ICC, জয় হবে বাংলাদেশের!
উল্লেখ্য, শক্তি পাম্পস ইন্ডিয়া লিমিটেডের স্টকগুলির ইতিহাস ঘেঁটে দেখলে জানা যাবে এই স্টক গত এক মাসে বিনিয়োগকারীদের 14 শতাংশ রিটার্ন দিয়েছে। 1 বছরের হিসেবে এই স্টক 36 শতাংশ পর্যন্ত রিটার্ন প্রদান করেছে। তবে হিসেবটা যদি 5 বছরে করা হয় সে ক্ষেত্রে এই স্টক থেকে একবারে 1384 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। দশ বছরে সেই রিটার্নের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 2656 শতাংশে।