‘মোদী খুব ভালো মানুষ’ বলেও ভারতের উপর ফের শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের

Donald Trump on India

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ভারতের উপর রেগে লাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump on India)। রাশিয়া থেকে তেল কেনা ইস্যু নিয়ে আবারও সরব হলেন ট্রাম্প। আর আগামী দিন এ বিষয়ে আমেরিকার অবস্থান বদল না হলে ভারতের উপর নতুন করে শুল্ক আরোপ করা হতে পারে বলেই ইঙ্গিত দিলেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প স্পষ্ট বলেছেন, রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টি যদি ভারতের তরফ থেকে সমাধান না করা হয়, তাহলে আমরা খুব দ্রুত ভারতের উপর শুল্ক বাড়াতে পারি।

কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

প্রসঙ্গত, এই প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে ইতিবাচক মন্তব্যও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। তাই আমাকে তিনি খুশি করার চেষ্টা করছিলেন। ট্রাম্প আরও দাবি করেন, ভারত আমেরিকার সঙ্গে বাণিজ্য করে, এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র খুব দ্রুতই ভারতের উপর শুল্ক আরোপ করতে পারে।

আরও পড়ুন: ‘মোদী খুব ভালো মানুষ’ বলেও ভারতের উপর ফের শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের

এদিকে হোয়াইট হাউসে প্রকাশিত অডিও অনুযায়ী, এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সম্মুখীন হয়ে ট্রাম্প বলেছেন, রাশিয়ার তেল কেনা বন্ধ বা কমানো নিয়ে যদি ভারত কোনও রকম পদক্ষেপ না নেয়, তাহলে ট্যারিফ বাড়াতে এক মুহূর্ত দেরি করা হবে না। আবার এ প্রসঙ্গে ট্রাম্পের পাশে থাকা মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, ভারতের মধ্যেই আমেরিকার দাবিগুলো নিয়ে কাজ শুরু করেছে। এক মাস আগে আমি ভারতীয় রাষ্ট্রদূতের বাড়িতে ছিলাম। তিনি শুধু একটাই কথা বলেছিলেন, ভারত কীভাবে রাশিয়ার তেল কেনা কমাচ্ছে এবং ২৫ শতাংশ শুল্ক থেকে কীভাবে রেহাই পাওয়া যায়।

আরও পড়ুন: কম পয়সায় ঘুরে আসুন ভিয়েতনাম, ভারতের ১ টাকা ওদেশে কত জানেন?

বলাবাহুল্য, ট্রাম্পের দাবি অনুযায়ী, ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক হিসেবে আরোপ করা শুধুমাত্র রাশিয়া থেকে তেল কেনার কারণ দেখিয়ে। প্রথমে ১০% শুল্ক আরোপ করা হয়েছিল, আর পরে গত বছর ৭ আগস্ট ২৫% আরোপ করা হয়, এবং মাসের শেষের দিকে তা বেড়ে দাঁড়ায় ৫০%। সবথেকে বড় ব্যাপার, বর্তমানে আমেরিকার সর্বোচ্চ শুল্ক আরোপ করা দেশগুলির মধ্যে ভারত অন্যতম। এখন দেখার, ভারত ও আমেরিকার দ্বীপাক্ষিক চুক্তির মাধ্যমে সমস্যা সমাধান হয় নাকি ট্রাম্প আবারও শুল্ক আরোপের পথে হাঁটে।

Leave a Comment