পাকিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ৩ জনের, আহত বহু

Pakistan Fire

সৌভিক মুখার্জী, কলকাতা: সন্ত্রাসের দেশ পাকিস্তানের বন্দর শহর করাচিতে ভয়াবহ অগ্নিকাণ্ড (Pakistan Fire)। শহরের ব্যস্ততম এলাকায় একটি শপিং মলে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। আর এই ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন। শনিবার গভীর রাতে ঘটা এই দুর্ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুহূর্তের আগুনে ঢেকে যায় গোটা এলাকা

স্থানীয় সূত্র অনুযায়ী খবর, শনিবার রাত দশটা নাগাদ করাচির মহম্মদ জিন্না এলাকার গুল প্লাজা নামের ওই শপিং মলে আচমকা আগুন লাগে। প্রথমে আগুন ছোট আকারে ছড়ালেও অল্প সময়ের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। এমনকি ঘন কালো ধোঁয়ায় আশেপাশের এলাকা ঢেকে যায়। প্রত্যক্ষদর্শিরা বলছেন, আগুন লাগার পর শপিং মলের ভিতর এবং বাইরে প্রবল হওয়ার কারণে শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। এমনকি আতঙ্কে আশেপাশের মানুষজন নিরাপদ স্থানে চলে যায়।

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অনেকেই মনে করছে, এই অগ্নিকাণ্ড দিনের বেলায় ঘটলে প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারত। কারণ, ওই সময় শপিং কমপ্লেক্স সাধারণত ভিড়ভাট্টা বেশি থাকে।

আরও পড়ুন: হুমায়ুনকে ‘গদ্দার’ বলে সম্বোধন! অভিষেকের বিরুদ্ধে এবার অ্যাকশন মুডে ভরতপুরের বিধায়ক

কীভাবে আগুনের সূত্রপাত?

যদিও প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট আসেনি। কিন্তু জানা গিয়েছে, শপিং কমপ্লেক্সের ভিতরে পোশাক, গৃহসজ্জার সামগ্রী, খেলনা বা ইলেকট্রনিক্সের পণ্য মজুদ ছিল। কোনও শর্ট সার্কিট বা দাহ্য সামগ্রী থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ বিষয়ে এক দোকানদার বলেছেন, ৫ নম্বর গেটের কাছে প্রথমে আগুন লেগেছিল। তারপর আমরা আগুন নেভানোর চেষ্টা করছিলাম। কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্র ঠিকভাবে কাজ করেনি। সেই কারণে মুহূর্তের মধ্যে আগুন গোটা কমপ্লেক্স ছড়িয়ে পড়ে। তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Leave a Comment