ফের কবে ভারতের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে? জানুন দিনক্ষণ

Rohit-Virat Next ODI Match update-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের কাছে হার দিয়েই ওয়ানডে সিরিজ শেষ করেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। যদিও কিউই দলের বিরুদ্ধে এখনই সিরিজ শেষ হচ্ছে না ভারতের। আগামী বুধবার থেকে কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের যাত্রা শুরু করবেন সূর্যকুমার যাদবরা। সেই আসরে অবশ্য দেখা যাবে না, রোহিত-বিরাটকে। এদিকে কাছাকাছি আর ওয়ানডে সিরিজ নেই (Rohit-Virat Next ODI Match)। তাহলে ফের কবে ভারতের হয়ে মাঠে নামবেন দুই মহাতারকা?

ফের কবে ভারতের জার্সিতে দেখা যাবে রোহিত-বিরাটকে?

নিউজিল্যান্ড সিরিজ শেষ। এখনই আর একদিনের ম্যাচ খেলবে না টিম ইন্ডিয়া। আপাতত আগামী 6 মাস কোনও ওয়ানডে সিরিজ নেই ভারতের। ফলে এই দীর্ঘ সময় বসেই থাকতে হবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। তবে 6 মাস পর অর্থাৎ আগামী জুলাইয়ে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ভারতীয় দল। আগামী 14 জুলাই থেকে শুরু হচ্ছে সেই যাত্রা। প্রথম দিন ম্যাচ হবে বার্মিংহ্যামে, দ্বিতীয় ওয়ানডে 16 জুলাই গড়াবে কার্ডিফে এবং সবশেষে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে 16 জুলাই ইংল্যান্ডের লর্ডসে।

বলাই বাহুল্য, বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি আগামী জুলাইয়ের আগে একদিনের ক্রিকেট থেকে অবসর না নিয়ে নেন তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে তাদের জায়গা পুরোপুরি নিশ্চিত। এক কথায়, ফের পছন্দের দুই ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ভারতের জার্সি গায়ে একদিনের ক্রিকেটে খেলতে দেখতে হলে আপাতত 6 মাস অপেক্ষা করতে হবে ভক্তদের।

অবশ্যই পড়ুন: বাংলাদেশের পাশে ‘ভাইজান’! ভারতকে টাইট দিতে বিশ্বকাপ থেকে নাম তুলতে পারে পাকিস্তান

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট কোহলি। কিউই বোলারদের উপর ক্রমাগত চাপ বাড়িয়ে রানের পাহাড় খাড়া করেছিলেন তিনি। প্রথম এবং শেষ ওয়ানডেতে কোহলির দাপট ছিল চোখে পড়ার মতো। শেষ ম্যাচে সেঞ্চুরি করে নিজের ক্ষমতার জানান দিয়েছিলেন তিনি। তবে বন্ধু রানের পর রান করলেও গোটা সিরিজের একটি ম্যাচেও হাফ সেঞ্চুরি করতে পারেননি রোহিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে ক্ষমতা দেখালেও নিউজিল্যান্ডের সামনে নিজের ফর্ম হারিয়ে ফেলেছিলেন হিটম্যান।

Leave a Comment