নাবালিকাকে যৌন হেনস্থা, ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ২১…! একঝলকে আজকের সেরা ১০ খবর (১৯ জানুয়ারি)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯ জানুয়ারি, সোমবার। নাবালিকাকে যৌন হেনস্থা, ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ২১, জঙ্গিদের লড়াইয়ে আগত ৮ জন জওয়ান, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিল ১৫০ পরিবার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই এবার তৃণমূল কংগ্রেস বড় ভাঙ্গনের মুখে পড়ল। ধূপগুড়িয়া বিন্নাগুরিতে প্রবীণ তৃণমূল নেতা উমেশ যাদব তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে যোগদান করলেন। তার সঙ্গে প্রায় ১৫০টির বেশি পরিবার পদ্ম শিবিরের নাম লিখিয়েছে। বিজেপির নতুন দলীয় কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে এই রদবদল হয়েছে  নির্বাচনের আগে এই ভাঙ্গন শাসক দলকে যে অস্বস্তিতে ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। তবে তৃণমূল নেতৃত্ব এটিকে নির্বাচনী সমসময়ের স্বাভাবিক ঘটনা বলেই মনে করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ২১ জনের

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে রবিবার দুটি হাই স্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। লাইনচ্যুত হয়ে একটি ট্রেন বিপরীত লাইনে চলে গেলে অন্য ট্রেনের সঙ্গে বিপুল সংঘর্ষ হয়েছে। আর এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৭৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। কয়েকটি কামরা খাদেও পড়ে যায়। দুর্ঘটনাস্থল অত্যন্ত গভীর হওয়ার কারণে উদ্ধারকার্যে অসুবিধা হয়। তবুও যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণকার্য চলছে বলে খবর। রাজা ফেলিপে ষষ্ঠ, রানী লেটিজিয়া এবং ইউরোপীয় কমিশন থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে গুরুতর আহত ৮ জন জওয়ান

জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলার চেনাব উপত্যকায় দুর্গম অঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে ৮ জন গুরুতর আহত হয়েছে। রবিবার শুরু হওয়া এই সংঘর্ষে ভারতীয় সেনার অপারেশন ত্রশি ১ এর অধীনে হোয়াইটনাইট, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে অভিযান চালিয়েছে। সন্দেহভাজন জইশ-ই-মহম্মদের দুই থেকে তিনজন বিদেশি জঙ্গি গুলি এবং বোমা চালায় বলে অভিযোগ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ড্রোন এবং বিশেষ ডগ দিয়ে তল্লাশি চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) আমেরিকার পণ্যের উপর ৩০% শুল্ক চাপাল ভারত

ভারত আমেরিকার বাণিজ্য সম্পর্কে এবার নতুন টানাপোড়েন। ডাল আমদানির ক্ষেত্রে ভারত প্রায় ৩০% শুল্ক আরোপ করার কারণে চাপের মুখে পড়েছে মার্কিন কৃষকরা। এই নিয়ে রিপাবলিকান সেনেটর স্টিভ ডেইনস ও কেভিন ক্রেমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, ভারতের উচ্চ শূল্কের ফলে আমেরিকার ডাল রফতানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি তারা মোদীর সাথে সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইছে। অন্যদিকে ট্রাম্প ভারতের উপর আরও শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) যাত্রীদের সুবিধার জন্য বিরাট পদক্ষেপ ভারতীয় রেলের

ভারতীয় রেল যাত্রীদের সুবিধার জন্য এবার ১৪৯ নম্বর হেল্পলাইন ও নতুন এসএমএস পরিষেবা চালু করেছে। আর এখন শুধুমাত্র কল নয়, বরং একটি এসএমএস পাঠিয়েই যাত্রীরা জানতে পারবে পিএনআর স্ট্যাটাস, ট্রেনের বর্তমান লোকেশন, আগমন, ছাড়ার সময় এবং দেরির তথ্য। এর পাশাপাশি স্টেশনে বিদ্যুৎ সমস্যা, নোংরা টয়লেট, জলের অভাবসহ বিভিন্ন রকম অভিযোগ এসএমএসে জানানো যাবে। বার্তা পাওয়া মাত্র সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে। ফলে দ্রুত সমস্যা সমাধান করা হবে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ছাদ বাগান দেখানোর নাম করে নাবালিকাকে যৌন হেনস্থা

উত্তরপাড়ায় ছাদ বাগান দেখানোর নাম করে এক নাবালিকাকে যৌন হেনস্থা এবং ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠছে, এক প্রাক্তন কাউন্সিলরের ছেলে শনিবার দুপুরবেলা নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছে। ঘটনার পর স্থানীয়রা ওই অভিযুক্তকে ধরে মারধর করেছে এবং পুলিশে দেয়। গ্রেফতারের পর যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়ার কারণে তারা ঘেরাও করেছে। স্থানীয় বাসিন্দারা এবং রাজনৈতিক দলগুলি ঘটনার পুনরাবৃত্তিতে এলাকায় আরও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় প্রশান্ত বর্মণকে আত্মসমর্পণের নির্দেশ

সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের মামলায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে বিরাট ধাক্কা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত তার আগাম জামিনের আবেদন খারিজ করে দিল। শুক্রবারের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। আর আত্মসমর্পণের পর তিনি জামিন চাইতে পারবেন। কিন্তু হ্যাঁ, পুলিশ হেফাজতের জন্য আবারও আবেদন করতে পারবে। মামলায় তাকে মূল অভিযুক্ত বলেছিল পুলিশ। তবে এবার গেরোয় পড়লেন প্রশান্ত বর্মন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় বয়সের ছাড় নিয়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় বয়সের ছাড় নিয়ে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্ট বলেছিল যে, ২০১৬ সালের নিয়োগে অনির্বাচিত যোগ্য প্রার্থীরাও নতুন নিয়োগে বয়সের ছাড় পাবে। তবে শীর্ষ আদালত জানিয়েছে, আগে দেওয়া রায়ে শুধুমাত্র প্যানেল বাতিল হয়ে চাকরি হারানোর যোগ্যদের জন্য বয়সে ছাড়ের কথা বলা হয়েছিল। আর সেই কারণে হাইকোর্টের নির্দেশ আপাতত কার্যকর করা হবে না। সমস্ত পক্ষকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) বিএলও দায়িত্বে থাকা শিক্ষকদের কাজের চাপ কমানোর বিশেষ উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বিএলও এর দায়িত্ব থাকা শিক্ষকদের কাজের চাপ কমানোর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। থিওরি পরীক্ষায় প্রধান পরীক্ষাকরা সর্বোচ্চ ২১ দিন কাজ করবে। আর সাধারণ পরীক্ষকরা পাবে মোট তিন দিনের অন ডিউটি। স্ক্রুটিনিয়ারদেরস্ক্রুটিনিয়ারদের জন্য ডিউটি সর্বোচ্চ ১০ দিন নির্ধারণ করা হয়েছে। ।এমনকি ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কাউন্সিল সদস্যদের ১৬১৬ দিন এবং সংসদদের ১৩ দিন কাজের সময়সীমা বেধে দেওয়া হয়েছে। ছুটির দিন কাজ করলে অন ডিউটি মিলবে। প্রাকটিক্যাল পরীক্ষা চলবে আগামী ২ থেকে ২৩ মার্চ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর কারণে রহস্যজনক মৃত্যু কেরালায়

কেরলের কোঝিকোড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ঘিরে ৪২ বছর বয়সী দীপক ইওর রহস্যজনক মৃত্যু ঘটল। পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যা সম্ভাবনার কথা উঠেছে। পরিবারের দাবি, বাস যাত্রার সময় এক মহিলা সহযাত্রী তাঁর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করে ভিডিও করেছিলেন, যা খুব দ্রুত ভাইরাল হয়। অভিযোগ অস্বীকার করলেও মানসিকভাবে ভুগছিলেন তিনি। এমনকি ঘটনায় অস্বাভাবিকভাবে মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ভিডিওটি কীভাবে ছড়াল তা খতিয়ে দেখছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় যাচাই ছাড়া অভিযোগ তোলার প্রবণতা নিয়ে উঠছে প্রশ্ন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment