কম দামে মিলবে মাছ, সবজি, ডিম, খুলছে আরও ৫০টি সুফল বাংলা স্টোর, কোথায় কোথায়?

Sufal Bangla

সহেলি মিত্র, কলকাতাঃ বিধানসভা ভোটের আগে সুফল বাংলা (Sufal Bangla) নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। সাধারণ মানুষের সুবিধার্থে আরও ৫০টি সুফল বাংলা স্টোর খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনিতেই এখন শীতের মরসুম চলছে। এদিকে এই মরসুমে নিত্য প্রয়জনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। মাছ, মাংস, ডিম, আনাজপাতির দাম আকাশছোঁয়া। আর সেসব কিনতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ আমজনতার। তবে চিন্তা নেই, কারণ এই সুফল বাংলার একাধিক স্টোর আপনার এলাকাতেও খুলতে চলেছে। আর এর মাধ্যমে আপনি জিনিসপত্র অনেকটাই কম দামে কিনতে সক্ষম হবেন।

আরও ৫০টি সুফল বাংলা স্টোর খোলার সিদ্ধান্ত সরকারের

সূত্রের খবর, নিউটাউন, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু হবে এই ভ্রাম্যমান স্টলগুলি। সেই এলাকাও চূড়ান্ত করে ফেলেছে কৃষি বিপণন দপ্তর। এই প্রসঙ্গে রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, ইতিমধ্যে গাড়ি কেনা থেকে শুরু করে সেগুলি রাস্তায় নামানোর জন্য প্রস্তুত করার কাজ শেষ হয়েছে। শীঘ্রই এগুলি চালু হবে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যজুড়ে ৭৫১টি ‘সুফল বাংলা’ স্টল রয়েছে।

আরও পড়ুনঃ ফের ইউটার্ন মারবে শীত! ২৪ ঘণ্টায় বদলে যাবে দক্ষিণবঙ্গের আকাশ, আজকের আবহাওয়া

কোন কোন জায়গায় বসবে নতুন স্টল?

সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে ইতিমধ্যে বহু জায়গায় রাতের সময়ে সুফল বাংলা স্টোর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক প্রশাসনিক বৈঠকে ‘সুফল বাংলা’ স্টল বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো স্টলের সংখ্যা বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছিল। সব ঠিক থাকলে জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই রাজ্যবাসীর জন্য এই নতুন স্টলগুলি উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। কলকাতায় রাজা রামমোহন রোডের মেট্রো পার্ক, কামালগাছি মোড়, হরিদেবপুর, কসবা শরৎ বোস রোড সহ একাধিক এলাকায় নামানো হবে স্টল। এমনকি কোচবিহার পুর এলাকা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও হবে স্টল।

আরও পড়ুনঃ ব্যাতিপাত যোগে অর্থপ্রাপ্তি হবে ৪ রাশির! আজকের রাশিফল, ২০ জানুয়ারি

মন্ত্রী বেচারাম মান্না সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘শুধু সকালে নয়, এখন প্রচুর মানুষ সন্ধ্যাবেলাতেও বাজার করেন। তাঁদের কথা ভেবেই সন্ধ্যাতেও কলকাতার একাধিক বাজারের বাইরে সুফল বাংলার স্টল বসানো হবে। থাকবে ভ্রাম‌্যমাণ গাড়িও। একইসঙ্গে ৫০টা স্টল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে ৭৫০টি মতো স্টল রয়েছে। এবার তা বাড়িয়ে ৮০০ করা হবে।’

Leave a Comment