বড়সড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে! ভারতীয় রাষ্ট্রদূতের প্রিয়জনদের দেশে ফিরে আসার নির্দেশ

India order to families of diplomats in Bangladesh to come India quickly

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে নানা কারণে দফায় দফায় অশান্ত হয়েছে বাংলাদেশ (Bangladesh)। খুব শীঘ্রই ফের নতুন করে উত্তাল হতে পারে ওপার বাংলা! কার্যত এমন সন্দেহেই এবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন সহ অন্যান্য কেন্দ্রের আধিকারিকদের পরিবারের সদস্যদের যত দ্রুত সম্ভব ভারতে ফেরার নির্দেশ দিয়েছে বিদেশমন্ত্রক। হঠাৎ কেন ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে এমন নির্দেশ গেল তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই।

হঠাৎ কেন এমন পদক্ষেপ বিদেশমন্ত্রকের?

পিটিআইয়ের একটি সূত্র দাবি করছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই ওপার বাংলা থেকে ভারতীয় হাই কমিশন সহ অন্যান্য কেন্দ্রে কর্মরত আধিকারিকদের প্রিয়জনদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ কেউ আবার এমন নির্দেশের পেছনে, বাংলাদেশে হতে চলা বড়সড় অশান্তির আঁচ পাচ্ছেন। আপাতত যা খবর, ভারত থেকে পরামর্শ হিসেবেই ওপার বাংলায় কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত সহ অন্যান্য আধিকারিকদের প্রিয়জনদের দেশে চলে আসার কথা জানানো হয়।

একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে ওপার বাংলায় কড়া নির্দেশ গেলেও বাংলাদেশে এই মুহূর্তে ভারতের সমস্ত দূতাবাস এবং অন্যান্য কেন্দ্র খোলা থাকবে। সেখানে আগের মতোই চলবে কাজকর্ম। কিন্তু তা হলেও ঠিক কোন কারণে এমন নির্দেশ দিল বিদেশমন্ত্রক? এক সূত্র দাবি করছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। মূলত সে কথা ভেবেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ থেকে ভারতীয় রাষ্ট্রদূত সহ অন্যান্য আধিকারিকদের প্রিয়জনদের দেশে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: ফের বদলাতে পারে SIR-এর সময়সীমা

বলাই বাহুল্য, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় নির্বাচন। আর তার আগে যেভাবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল ওপার বাংলা। তাতে ভোটের কয়েক সপ্তাহ আগে সেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। ওপারে মৌলবাদীদের দাপাদাপি ভোটের ঠিক আগে এমনকি ভোট পর্ব চলাকালীনও দেখা যেতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তাছাড়াও ওপারে যতবার অশান্তি ছড়িয়েছে ততবারই আঙুল উঠেছে ভারতের দিকে। সবমিলিয়ে, বাংলাদেশের অশান্তির বলি যাতে আর কোনও ভারতীয়কে না হতে হয় সেজন্যেই আগেভাগে বড় নির্দেশ বিদেশ মন্ত্রকের।

Leave a Comment