পাকিস্তানের চিঠিতেও গলছে না বরফ, ভারতের সাথে পাঙ্গা নিয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ছে বাংলাদেশ!

Bangladesh T20 World Cup controversy latest update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত জানানোর শেষ দিন আজ অর্থাৎ বুধবার (Bangladesh T20 World Cup)। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত জানায়নি ওপার বাংলার ক্রিকেট বোর্ড। বদলে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল খুব পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ICC যদি শর্ত দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপে নিতে চায় তবে বাংলাদেশ সেই শর্ত মানবে না। সব মিলিয়ে, পরিস্থিতি এখন যে পর্যায়ে দাঁড়িয়ে তাতে বিশ্ব ক্রিকেট সংস্থার শর্ত না মেনে বিশ্বকাপ থেকে একপ্রকার বাদ পড়ার মুখেই বাংলাদেশ!

বিশ্বকাপ থেকে বাদই পড়ছে বাংলাদেশ?

ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার বাংলাদেশকে অন্তিম সিদ্ধান্ত জানানোর জন্য সময় বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের পুরনো সিদ্ধান্ত থেকে সরতে নারাজ। ওপার বাংলার ক্রীড়া উপদেষ্টা জানিয়ে দিয়েছেন, “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যদি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করতে চায় তবে আমরা কোনও শর্ত মানব না।” এমতাবস্থায় বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আর আশার আলো দেখতে পাচ্ছে না কেউই।

প্রথমে শোনা গিয়ে, বাংলাদেশ বিশ্বকাপ না খেললে প্রতিপক্ষ দলগুলি পেয়ে যাবে ওয়াকওভার। পরে শোনা গেল, বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে গেলে তাদের জায়গায় নামতে পারে স্কটল্যান্ড দল। ইতিহাস বলে, এর আগে 2009 সালে জিম্বাবুয়ে রাজনৈতিক কারণে ইংল্যান্ডে দল না পাঠালে তাদের জায়গায় খেলানো হয়েছিল স্কটল্যান্ডকে। মনে করা হচ্ছিল, সেই পুরনো অতীত ফিরিয়ে আনতে পারে বিশ্ব ক্রিকেট সংস্থা। তবে রিপোর্ট যা বলছে, গতকাল পর্যন্তও বাংলাদেশের বদলি হিসেবে বিশ্বকাপে খেলা নিয়ে স্কটল্যান্ডের সাথে কোনও আলোচনাই হয়নি ICC র। এদিকে বাংলাদেশও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাচ্ছে না। সব মিলিয়ে বিশ্বকাপ নিয়ে চরম নাটকীয়তা দেখতে হচ্ছে ক্রিকেট ভক্তদের। তবে অভিজ্ঞ মহলের অনেকেরই দাবি, বুধবার পর্যন্ত বাংলাদেশে কিছু জানাচ্ছে না মানে টাইগারদের বিশ্বকাপ থেকে বাদ পড়া একপ্রকার নিশ্চিত।

অবশ্যই পড়ুন: বড়সড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে! ভারতীয় রাষ্ট্রদূতের প্রিয়জনদের দেশে ফিরে আসার নির্দেশ

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কের মাঝেই গতকাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছে পাকিস্তান। ক্রিকইনফো বলছে, ICC কে পাঠানো ওই চিঠিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব পরিষ্কারভাবে জানিয়েছে, ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার যে অবস্থান বাংলাদেশ নিয়েছে সেই অবস্থানকে পূর্ণ সমর্থন করে পাকিস্তান। শোনা যাচ্ছে, ওই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থার বোর্ড সদস্যদের কাছেও। যদিও সিংহভাগের দাবি, পাকিস্তান হোক কিংবা অস্ট্রেলিয়া, চিঠি যেই পাঠক.. বিশ্বকাপ নিয়ে নিজের অবস্থান থেকে সরবে না ICC।

Leave a Comment