থামছে না বিতর্ক, হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ

Hiran Chatterjee Second Marriage

প্রীতি পোদ্দার, কলকাতা: নেট দুনিয়ায় এইমুহূর্তে বেশ চর্চায় রয়েছে খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন। গতকাল, মঙ্গলবার বারাণসীর ঘাটে হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় ‘বিবাহ অভিযান’ এর (Hiran Chatterjee Second Marriage) ছবি প্রকাশ্যে আসতেই রীতিমত হো হো পড়ে গিয়েছে। তার উপর অভিযোগ হিরণ নাকি প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার ছাঁদনাতলায় বসেছেন, তাই স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলেও বড় প্রভাব পড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এমতাবস্থায় এই শোরগোলের মাঝেই মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে বাড়ছে বিতর্ক

রাজনৈতিক জীবনে প্রথম একুশের বিধানসভা নির্বাচনে প্রবীণ নেতা দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে বাজিমাত করেছিলেন টলিপাড়ার হিরণ চট্টোপাধ্যায়। খড়্গপুরের মাটিতে দাঁড়িয়ে দুই নেতার ভোটপ্রচারের সমীকরণও নজর কেড়েছিল জনগণের কাছে। তাইতো হিরণকে দিলীপ-ঘনিষ্ঠ হিসেবেই সবাই চিনত। সেক্ষেত্রে তাই হিরণের এই দ্বিতীয় বিয়ে নিয়ে তাঁর কী মতামত থাকতে পারে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে সকলের মনে। তাই এবার হিরণের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ বাবু।সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়ায় তিনি কৌশলী অবস্থান নিলেন।

কী বলছেন দিলীপ ঘোষ?

সংবাদ প্রতিবেদনের রিপোর্ট মোতাবেক, হিরণের দ্বিতীয় বিবাহ অভিযান প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, “কে কাকে বিয়ে করবে, কীভাবে জীবনযাপন করবে, সেটা সম্পূর্ণ তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। যে কেউ বিয়ে করতেই পারেন, নিজের মতো জীবনযাপন করতে পারেন। এতে অন্যের কিছু বলার থাকে না।” দিলীপের এহেন মন্তব্য থেকেই স্পষ্ট যে তিনি কোনও অযাচিত বিতর্ক বাড়াতে চান না। তবে কটাক্ষ করার সুযোগ ছাড়ছে না তৃণমূল। হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে ক্রমেই বাড়ছে ট্রোল-মিমের সংখ্যা। এমনকি মিমের মাধ্যমে কেউ হিন্দু ম্যারেজ অ্যাক্টের কথাও মনে করিয়ে দিচ্ছেন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে এবার কড়া নির্দেশ CAT- এর

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই হিরণ ও অনিন্দিতার সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু প্রথম স্ত্রী অনিন্দিতার সাম্প্রতিক দাবি সেই বিতর্ককে আইনি লড়াইয়ের দিকে ঠেলে দিয়েছে। এই প্রসঙ্গে আইন বলছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ অনুযায়ী, যা কিনা আইনত অপরাধ। ফলস্বরূপ, অভিযুক্তের বছরখানেকের জেলও হতে পারে। এদিকে সামনেই বিধানসভা নির্বাচন, তাই সেক্ষেত্রে হিরণের দ্বিতীয় দাম্পত্য ইনিংস রাজনৈতিকমহলেও বেশ তীব্র চর্চার বিষয় হয়ে উঠেছে।

Leave a Comment