সৌভিক মুখার্জী, কলকাতা: প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে আবারও বড়সড় চমক দিতে চলেছে Motorola। সংস্থার আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Signature খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। আর অফিসিয়াল ভাবে আগেই ফোনটির সম্ভাব্য দাম, স্টোরেজ, ভেরিয়েন্ট এবং একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। ইতিমধ্যেই ফ্লিপকার্টে ডেডিকেটেড মাইক্রোসাইট চালু করেছে Motorola। সেখানে ফোনটির ডিজাইন, রং এবং কিছু ফিচার্স আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
ভারতের বাজারে Motorola Signature এর দাম
সম্প্রতি জনপ্রিয় টিপস্টার সঞ্জু চৌধুরীর দাবি অনুযায়ী, ভারতে Motorola Signature এর দাম হতে পারে 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের ক্ষেত্রে 64,999 টাকা এবং 16GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্টের ক্ষেত্রে 69,999 টাকা। তবে উল্লেখ করার বিষয়ে, এই দাম আগের একটি ফাঁস হওয়া বক্স প্রাইসের তুলনায় অনেকটাই কম। ফলত, প্রিমিয়াম সেগমেন্টে ফোনটি বেশ ভালো প্রতিযোগিতা রাখবে বলেই মনে করা হচ্ছে।
কবে হবে লঞ্চ?
Motorola এর তরফ থেকে জানানো হয়েছে, আগামী 23 জানুয়ারি ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে। আর এটি বিক্রি হবে একমাত্র ফ্লিপকার্টের মাধ্যমেই। আর ভারতে ফোনটি পাওয়া যাবে দুটি প্রিমিয়াম রঙে। সেগুলি হল Pantone Martini Olive এবং Pantone Carbon।
এদিকে ফ্লিপকার্ট মাইক্রোসাইটের তথ্য অনুযায়ী, Motorola Signature ফোনটিতে রয়েছে 5,200mAh সিলিকন কার্বন ব্যাটারি। সাথে থাকছে 5,200mAh চিপসেট, যা গেমিং বা যে কোনও ভারী কাজের জন্য সেরা পারফরমেন্স দেবে। এমনকি সর্বোচ্চ 16GB RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ থাকছে।
এদিকে Motorola Signature ফোনটিতে Dolby Vision সাপোর্ট, Dolby Atmos অডিওর মতো ফিচার্স দেওয়া হচ্ছে। ফলে ভিডিও দেখা বা গান শোনার ক্ষেত্রে অভিজ্ঞতা হবে আরও উন্নত। ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে, যার মধ্যে 50MP Sony LYT-828 প্রাইমারি সেন্সর থাকবে এবং 3.5x অপটিক্যাল জুমের সুবিধা পাওয়া যাবে। এদিকে ডিজাইনের দিক থেকে ফোনটি অ্যালুমিনিয়ামের ফ্রেমে তৈরি হচ্ছে। আর মাত্র 6.93 মিলিমিটার পাতলা এই ফোন এবং এর ওজন মাত্র 186 গ্রাম।
আরও পড়ুন: শুরুতেই মোটা অঙ্কের বেতন! কোচিন শিপইয়ার্ড লিমিটেডে প্রচুর শূন্যপদে নিয়োগ
ডিসপ্লে এবং সফটওয়্যার
রিপোর্ট অনুযায়ী, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির একটি Super HD LTPO AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1264×2780 পিক্সেল এবং রিফ্রেশ রেট 165Hz। পাশাপাশি সর্বোচ্চ 6,200 নিটস ব্রাইটনেস থাকবে। এমনকি Android 16 ভিত্তিক Hello UI অপারেটিং সিস্টেমের উপর বেস করেই চলবে এই ফোন। এখন শুধুমাত্র আগামীকাল অর্থাৎ 23 জানুয়ারির অপেক্ষা।