ধর্মঘটের ডাক কর্মীদের, টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কবে কবে দেখে নিন

Bank may remain close for 4 days one for banks strike

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জানুয়ারি মাসে এমনিতেই নানান কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তার উপর এবার ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা (Banks Strike)। সে ক্ষেত্রে আগামী সপ্তাহে টানা চার দিন বন্ধ থাকবে প্রায় সমস্ত ব্যাঙ্ক। তাতে প্রয়োজনীয় কাজ মেটাতে যথেষ্ট ঝক্কি পোয়াতে হতে পারে গ্রাহকদের। কিন্তু ঠিক কোন কারণে টানা 4 দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলি? এর নেপথ্যে কি শুধুই ধর্মঘট?

সপ্তাহে চার দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

একাধিক প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহে পাঁচ দিন কর্ম দিবস করা হোক এমন দাবিতেই এবার ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। জানা যাচ্ছে, আগামী 27 জানুয়ারি দিনটিকে ধর্মঘটের জন্য বেছে নেওয়া হয়েছে। ফলে এই দিন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। এছাড়াও আগামী 24 জানুয়ারি মাসের চতুর্থ শনিবার, ফলে সেদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। 25 জানুয়ারি রবিবার এবং 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পুরোপুরি বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। কাজেই 24, 25, 26 এবং 27 জানুয়ারি ধর্মঘট মিলিয়ে মোট চার দিন বন্ধ থাকছে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা।

5 দিনের বেশি কাজ করবেন না ব্যাঙ্ক কর্মীরা

বিগত দিনগুলিতে প্রায় সমস্ত ব্যাঙ্ক কর্মীর দাবি ছিল, সপ্তাহে 5 দিন কর্ম দিবস করা হোক। বাকি দুদিন ছুটি। অর্থাৎ শনি এবং রবিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে কাজ করতে রাজি তারা। এমন দাবির স্বপক্ষে ব্যাঙ্ক কর্মী থেকে শুরু করে বিভিন্ন ব্যাঙ্ক ইউনিয়নের যুক্তি ছিল, সপ্তাহে পাঁচ দিন কর্ম দিবস হলে কাজের চাপ যেমন কমবে তেমনই নিজেদের কাজে অনেকটাই বেগ পাবেন কর্মীরা। বাড়বে কর্ম দক্ষতা। মূলত এমন দাবিকে সামনে রেখেই আগামী 27 জানুয়ারি, ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বলে রাখি, ধর্মঘটের কারণে যাতে কাজে প্রভাব না পড়ে সেজন্য সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত 40 মিনিট করে কাজ করার প্রস্তাব দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন।

অবশ্যই পড়ুন: না ফেরার দেশে ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশা

উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী, দেশের বৃহত্তম কেন্দ্রীয় ব্যাঙ্ক RBI থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন সহ স্টক মার্কেটে সপ্তাহে পাঁচ দিন কর্ম দিবসের নিয়ম চালু রয়েছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলির সাথে যুক্ত ব্যক্তিরা এক সপ্তাহের মাত্র 5 দিন কাজ করেন। বাকি শনি এবং রবিবার ছুটির দিন হিসেবে ধরা হয়।।

Leave a Comment