প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে CRPF-র পুরুষ বাহিনীকে নেতৃত্ব দিতে যাওয়া কে এই সিমরন?

CRPF Officer Simran Bala to lead all mail CRPF Jawans at republic Day

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের ইতিহাসে প্রথমবার ঘটতে চলেছে এক বিরল ঘটনা। জানা যাচ্ছে, আগামী 26 জানুয়ারি দিল্লিতে সিআরপিএফের 150 জন পুরুষ জওয়ানকে একা নেতৃত্ব দেবেন মহিলা জাওয়ান সিমরন বালা (CRPF Officer Simran Bala)। তাঁর নির্দেশনায় চলবেন ভারতের বীর জওয়ানরা। পিটিআই সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সিআরপিএফের পূর্ণ পুরুষ দলকে নেতৃত্ব দিতে যাওয়া সিমরন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। বর্তমানে আধাসেনার অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট পদে রয়েছেন তিনি।

চিনে নিন সিমরন বালাকে

একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পুরুষ সিআরপিএফ জওয়ানদের নেতৃত্ব দিতে যাওয়া সিমরনের বয়স 26 বছর। জম্মুর রাজৌরি জেলার নওশেরা শহরের বাসিন্দা সিমরন। জন্মের পর সেখানেই বেড়ে ওঠা, মহিলা জওয়ান সিমরনের। জানা গিয়েছে, জম্মুর গান্ধীনগর গভমেন্ট কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। এরপর 2025 সালে UPSC পরিচালিত সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পরীক্ষায় উত্তীর্ণ হন সিমরন।

বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত বছর এপ্রিল মাসেই দেশের বৃহত্তম আধাসামরিক বাহিনীতে যোগ দেন তিনি। প্রথমদিকে তাঁর প্রশিক্ষণ হয়েছিল গুরুগ্রামের সিআরপিএফ অ্যাকাডেমিতে। জানা গিয়েছে, প্রশিক্ষণ চলাকালীন নিজের কাজের প্রতি একাগ্রতা এবং নিষ্ঠার জন্য সেরা অফিসারের পুরস্কার পেয়েছিলেন জম্মু ও কাশ্মীরের মেয়ে। একটানা প্রশিক্ষণের পর প্রথমবার সিমরন পোস্টিং পেয়েছিলেন ছত্তিশগড়ের বস্তারিয়া ব্যাটেলিয়ানে। সেখানে নকশালবিরোধী অভিযানের দায়িত্ব পেয়েছিলেন তিনি। সেই দায়িত্ব খুব ভালভাবে পালন করার পর এবার প্রজাতন্ত্র দিবসের ঐতিহ্যবাহী কুচকাওয়াজে পুরুষ সিআরপিএফদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন সিমরন।

অবশ্যই পড়ুন: ধর্মঘটের ডাক কর্মীদের, টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কবে কবে দেখে নিন

প্রসঙ্গত, দেশের ঐতিহ্যবাহী কুচকাওয়াজে এবারেও রাইসিনা হিল থেকে ইন্ডিয়া গেট হয়ে সোজা লাল কেল্লা পর্যন্ত পদযাত্রা করবে সিআরপিএফের পুরুষ দল। দেশের সামরিক শক্তি এবং সংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরবেন তাঁরা। আর তাঁদেরই ভারতের ইতিহাসে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন এক মহিলা। বলে রাখি, পুরুষ দলের পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বুলেটে চেপে সিআরপিএফ এবং সশস্ত্রসীমা বলের মহিলা ডেয়ার ডেভিলস বাহিনীও যৌথ কুচকাওয়াজে অংশ নেবে।

Leave a Comment