সহেলি মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশন ও ডিএ নিয়ে অপেক্ষা যেন শেষই হচ্ছে না কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees)। এরই মাঝে নতুন পে কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে উঠে এল। এতদিন নানা ফিটমেন্ট ফ্যাক্টর, সম্ভাব্য বেতন বৃদ্ধি নিয়ে নানা চুলচেরা বিশ্লেষণ হয়েছে। তবে এখন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই বিষয়ে সরকার গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। এই বৈঠকেই পেনশন থেকে শুরু করে বেতন কাঠামো নির্ধারণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও কানাঘুষো শোনা যাচ্ছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন আরও বিশদে জেনে নেবেন।
অষ্টম বেতন পে কমিশন নিয়ে বড় আপডেট
FNPO-এর সাধারণ সম্পাদক এবং NCJCM (স্টাফ সাইড) এর সদস্য শিবাজি ভাসিরেড্ডি বলেছেন যে বিভিন্ন কেন্দ্রীয় কর্মচারী সংগঠন থেকে সুপারিশ সংগ্রহ করার পর, NCJCM ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে খসড়া কমিটির সদস্যদের সাথে দেখা করবে। এই বৈঠকের পর, চূড়ান্ত সুপারিশগুলি খসড়া করে অষ্টম বেতন কমিশনের চেয়ারপারসন রঞ্জনা প্রকাশ দেশাইয়ের কাছে পাঠানো হবে। এই বৈঠকে বেতন, ভাতা, পদোন্নতি, পেনশন এবং চাকরির শর্তাবলী অর্থাৎ ৮ম সিপিসি বেতন পেনশন সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং প্রস্তাবগুলি চূড়ান্ত করবে। NC-JCM (স্টাফ সাইড) অষ্টম বেতন কমিশনের জন্য সাধারণ স্মারকলিপি তৈরির প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। খসড়া কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা ২৫শে ফেব্রুয়ারী, ২০২৬, সকাল ১০:৩০ টায় ডাকা হয়েছে। এই সভাটি ১৩-সি, ফিরোজশাহ রোড, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঃ ‘বকেয়া DA মামলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সব পথ বন্ধ হয়ে গিয়েছে’
অপরদিকে অষ্টম বেতন কমিশন গঠন এবং সুপারিশ নিয়ে চলমান আলোচনার মধ্যে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একটি বিশিষ্ট সংস্থা বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনার দাবি জানিয়েছে। ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস (FNPO) অষ্টম বেতন কমিশনের সুপারিশে ডাক কর্মীদের জন্য 3.0 থেকে 3.25 এর বহু-স্তরের ফিটমেন্ট ফ্যাক্টর প্রস্তাব করেছে। সংস্থাটি বেতন অগ্রগতি নিশ্চিত করতে এবং সমস্যা কমাতে বার্ষিক বেতন বৃদ্ধি বর্তমান ৩% থেকে ৫% এ বৃদ্ধি করার পক্ষেও পরামর্শ দিয়েছে।
সরকার কর্মীদের দাবি মানলে কী হবে?
যদি বেতন কমিশন FNPO-এর এই দাবিগুলি মেনে নেয়, তাহলে কেন্দ্রীয় কর্মচারীরা, বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি দেখতে পাবেন। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের পরিপ্রেক্ষিতে ৫% বৃদ্ধি এবং ৩.২৫ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি একটি শক্তিশালী কৌশলগত পদক্ষেপ। সকলের দৃষ্টি এখন ২৫শে ফেব্রুয়ারির বৈঠকের দিকে।