সহেলি মিত্র, কলকাতা: শীত যেন যাইযাই করছে বাংলা থেকে। কিন্তু এখনো অবধি পিকনিক করে উঠতে পারেননি? ভালো অথচ একটু অফবিট পিকনিক স্পট খুঁজছেন? তাহলে আজ আপনাদের এমন একটি জায়গা সম্পর্কে খোঁজ দেব যেখানে গেলে আপনার বেশ ভালোই লাগবে। আজ আপনাদের এমন একটি জায়গা সম্পর্কে খোঁজ দিতে চলেছি যেটি বীরভূমের রামপুরহাট থেকে মাত্র ৩০-৪০ কিমি দূরে অবস্থিত। নিশ্চয়ই ভাবছেন কোন জায়গা? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
এই শীতে পিকনিক করে আসুন ঘাঘরা জলপ্রপাত থেকে
আজ কথা হচ্ছে ঝাড়খণ্ডের ঘাঘর জলপ্রপাত (Ghagar Waterfall) নিয়ে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। বর্ষাকালে এই জায়গার সৌন্দর্যই আলাদা। এমন খুব কম মানুষই আছেন যারা এখানে আসেননি। তবে শীতের সময়েও এই জায়গা মনোরম থাকে সকলের জন্য। খুব বেশি জল না থাকলেও জলপ্রপাতের পাশে পিকনিক করলে দারুণ জমে যাবে। আপনি যদি আপনি গাছপালা, বন এবং পাহাড়ের অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে আপনাকে রামপুরহাটের কাছের এই জলপ্রপাতে আসা উচিৎ।
আরও পড়ুনঃ চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে কাটছে জট, আদালতের নির্দেশে খোলা হল নতুন রাস্তা
প্রকৃতি যেন এখানে সব সৌন্দর্য উজার করে দিয়েছে। এর মধ্যে একটি হল ঘাঘরা জলপ্রপাত। ঝাড়খণ্ডের পাকুরিয়া খারনি বাজার থেকে আপনি এই ঘাঘর জলপ্রপাত যেতে পারবেন। এই জায়গার সৌন্দর্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। এখানে একটি বাঁধও রয়েছে, যা জলপ্রপাতের জল সংরক্ষণ করে। তবে মৌলিক সুযোগ-সুবিধার অভাব এবং প্রচারের অভাবে বাইরের মানুষ এই সুন্দর জলপ্রপাতটি দেখতে বঞ্চিত হচ্ছে।
কম জনপ্রিয় এই পর্যটনস্থলটিতে গেলে আপনার আর ফিরে যেতে মন চাইবে না। এক কথায় পিকনিক করার এবং ফটোসেশন করার জন্য একদম আদর্শ স্থল। উঁচু পাহাড় এবং সবুজের সমারোহ সত্যিই মনোরম দৃশ্য তৈরি করে। মানুষ এখানে এসে এই প্রাকৃতিক সৌন্দর্যে ডুবে যায়। তাহলে আর দেরি কেন, এই শীতে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে এই ঘাঘরা জলপ্রপাতের পাশে পিকনিক করে আসুন আপনিও।