সহেলি মিত্র, কলকাতা: আবারও একবার দুর্ভোগ বাড়তে চলেছে সাধারণ রেল যাত্রীদের। এবার শিয়ালদা ডিভিশনে বাতিল থাকতে চলেছে একগুচ্ছ ট্রেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। পূর্ব রেলের তরফে জানা গিয়েছে, একটানা মেগা ব্লকের কারণে বহু ট্রেন বাতিল থাকবে। আসলে কাঁকুড়গাছি রোড এবং বালিগঞ্জ সেকশনের মাঝে এক্স-২৫ (X-25) নম্বর ব্রিজে গার্ডার লঞ্চিংয়ের কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে। এর ফলেই বহু ট্রেনের চাকা থমকে যাবে ২ দিন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
শিয়ালদা বিভাগে বাতিল থাকবে বহু ট্রেন
নিশ্চয়ই ভাবছেন কোন কোন দিনে ট্রেন বাতিল করেছে রেল? রেল সূত্রে খবর, আগামীকাল ২৪ জানুয়ারি শনিবার রাত ১০টা থেকে ২৫ জানুয়ারি রবিবার রাত ৯টা পর্যন্ত, মোট ২৩ ঘণ্টা এই কাজ চলবে। এর ফলে রবিবার শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন বা সংক্ষিপ্ত করা হয়েছে।দীর্ঘ দিন ব্যবহারের ফলে বর্তমান গার্ডারগুলির কার্যক্ষমতা হ্রাস পেয়েছে। নিরাপত্তার স্বার্থে সেগুলি সরিয়ে আধুনিক ও শক্তিশালী নতুন গার্ডার বসানো হবে। আর এই কাজ খুবই গুরুত্বপূর্ণ।
কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩১০৫৩ আপ বজবজ-নৈহাটি লোকাল।
২)৩১৪২২ ডাউন নৈহাটি – শিয়ালদাহ লোকাল, ৩১৪৪৬ ডাউন / ৩১৪৩১ আপ লোকাল।
৩) ৩০৩৫৮ ডাউন / ৩০৩৫৭ আপ মধ্যমগ্রাম-মাঝেরহাট লোকাল।
৪) ৩৩০৬১ আপ ক্যানিং – বারাসাত লোকাল
শিয়ালদহ ডিভিসনে পাওয়ার ও ট্রাফিক ব্লকের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ
सियालदह मंडल के तहत पावर और ट्रैफिक ब्लॉक के लिए ट्रेनों की नियंत्रण व्यवस्था
REGULATION OF TRAINS FOR POWER & TRAFFIC BLOCK OVER SEALDAH DIVISION pic.twitter.com/Y63SJsVUmr
— Eastern Railway (@EasternRailway) January 22, 2026
৫) নৈহাটি-মাঝেরহাট লোকাল ৩০১৫২ ডাউন, ৩০১৫৪ ডাউন / ৩০১২৩ আপ
৬) ৩০১৩৫ আপ মাঝেরহাট – রানাঘাট লোকাল
৭) ৩৪১৫৭ আপ বজবজ – শিয়ালদা লোকাল, ৩৪১১৭ আপ
৮) ৩০৩২১ আপ মাঝেরহাট – হাসনাবাদ লোকাল
আরও পড়ুনঃ শুধুমাত্র সুদ থেকেই আয় হবে ২ লাখেরও বেশি, পোস্ট অফিসের সেরা স্কিম এটি
এর পাশাপাশি বেশ কিছু ট্রেনকে ভাঙা পথে চালানো বা আংশিক পথে শেষ ও শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু লোকাল শিয়ালদহ উত্তর বা দক্ষিণ শাখায় এসে শেষ হবে, আবার কয়েকটি ট্রেন বারাসত বা দমদম জংশন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। বালিগঞ্জ–ঘুটিয়ারি শরিফ লোকালটি নির্দিষ্ট সময়ে মাজারহাট থেকে যাত্রা শুরু করে মাঝের সকল স্টেশনে দাঁড়াবে বলে জানানো হয়েছে।