‘বেশিকিছু বলা সমীচীন নয়’, DA মামলা নিয়ে বড় মন্তব্য ফিরদৌস শামিমের

Bengal DA Case

সহেলি মিত্র, কলকাতাঃ মাসের পর মাস কেটে গেলেও বাংলার ডিএ মামলার (Bengal DA Case) চূড়ান্ত রায়দান হচ্ছে না। গত সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ বা মহার্ঘ্য ভাতা মামলার শেষ শুনানি হয়েছিল, এবারে রায়দানের পালা। কিন্তু ২০২৫ সাল শেষ হয়ে ২০২৬ সালের জানুয়ারি মাস অবধি শেষ হতে চলল। শীর্ষ আদালতে কবে হবে রায়দান? এই প্রশ্ন সকলের।এক কথায় সকল সরকারি কর্মী উদ্বিগ্ন। তবে চিন্তা নেই, কারণ খুব শীঘ্রই আশঙ্কার মেঘ কেটে যাবে। এর কারণ সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সকলের সামনে হাজির হলেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামিম। কর্মচারী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়কে পাশে নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কথা বললেল সকলকে।

ডিএ মামলা নিয়ে কী বললেলন ফিরদৌস শামিম?

এক ভিডিও বার্তায় ফিরদৌস শামিম জানালেন যে তিনি কীভাবে প্রায় প্রতিদিনই মলয় মুখোপাধ্যায় থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের কর্মীদের থেকে শুরু করে আরও বিভিন্ন সরকারি কর্মীরা কীভাবে তাঁর কাছে ডিএ মামলার শুনানি বিষয়ে জানতে চান। সেক্ষেত্রে আইনজীবী জানান যে যখন কোনও মামলা সংরক্ষণ স্টেটাসে থাকে তখন সে বিষয়ে বেশি কিছু বলা কারোর পক্ষেই সম্ভব হয় না। এতে হিতে বিপরীত হতে পারে। বেশিকিছু বলা সমীচীন নয়। যাইহোক, এখন ডিএ মামলা ইস্যুতে তিনি আবারও বড় বার্তা দিলেন। জানালেন, এখন সকলের অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে কিছু করা খুবই স্বল্প।

পেনশন ভোগীদের নিয়ে ফিরদৌসবাবু জানান, ‘আমি সবথেকে বেশি উবিগ্ন পেনশন প্রাপকদের নিয়ে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে তাঁরা যে পরিমাণে পেনশন পান তা খুবই কম। ওষুধের দাম নিয়ে সকলেই উদ্বিগ্ন। কারণ বেশিরভাগই কোনও না কোনও শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন দীর্ঘদিন ধরে। কারোর ভালো হচ্ছে তো আবার কারোর শরীর দিন দিন আরও খারাপের পর্যায়ে চলে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে ওষুধের দাম তথা চিকিৎসার খরচ অনেকের কাছেই বেশি বলে মনে হয়। ওই কম টাকায় খরচ চালানো সকলের পক্ষে সত্যিই অসম্ভব হয়ে পড়ছে।’

ডিএ নিয়ে হুঁশিয়ারি মলয় মুখোপাধ্যায়ের

এদিকে সম্প্রতি মলয় মুখোপাধ্যায় উত্তর দিনাজপুরের জেলা সম্মেলনের মঞ্চ থেকে দাবি করেছেন, তাঁদের আইনজীবী বলেছেন যে ‘পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলায় সরকারের রাস্তা বন্ধ। শুনানি শেষ হয়ে গিয়েছে। এবার রায়টা বেরোবে। সুপ্রিম কোর্টের রায়টা বেরনোর পরে পরবর্তী পদক্ষেপ করা হবে।’

আরও পড়ুনঃ চিতাভষ্ম রয়েছে এই মন্দিরে, জন্মবার্ষিকীতে নেতাজির মৃত্যুর আসল কারণ জানালেন মেয়ে অনিতা

ডিএ মামলায় দীর্ঘদিন ধরে সরকারি কর্মীদের হয়ে লড়াই করছেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, তাঁদের বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন যে ‘ডিএ মামলার রায় তোমাদের পক্ষে যাবে বলে আমার বিশেষ ধারণা আছে। এখন এই সরকার দেবে কি দেবে না, সেটা বলতে পারব না। না দিলে আমরা আদালত অবমাননার জোরদার মামলা করব। ছাড়া হবে না। নির্দিষ্ট সময় যে দেওয়া হবে, তার মধ্যে রাজ্য সরকার ডিএ না দিলে আমরা আদালত অবমাননার মামলা দাখিল করব। বেশিদিন সময় লাগবে না।’

Leave a Comment