এক-দুই নয়, নিউজিল্যান্ডকে হারিয়ে চারটি বিশ্বরেকর্ড গড়ল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 23 জানুয়ারি, শুক্রবার ইশান কোণে উঠেছিল ঝড়। সন্ধ্যাতেও সূর্যোদয় দেখেছিল রায়পুর। আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের (India Vs New Zealand) দ্বিতীয় ম্যাচটা ভারতকে উপহার দিয়েছিলেন টিম ইন্ডিয়ার দুই দিগপাল ইশান কিষাণ এবং সূর্যকুমার যাদব। সেই সূত্রেই, নিউজিল্যান্ডের 209 রানের লক্ষ্য তাড়া করে প্রত্যাশিত জয় তুলে নেয় ভারত। পরপর দুই ম্যাচে সফলতা ছোঁয়ার পর চলতি সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। বলে রাখা ভাল, গতকাল নিউজিল্যান্ডকে হারানোর সাথে সাথে চারটি অনবদ্য রেকর্ড গড়েছে সূর্যকুমারের ভারত।

কিউইদের গুঁড়িয়ে চার বড় রেকর্ড ভারতের নামে

প্রথম রেকর্ড

শুক্রবার, টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। সেই সূত্রেই প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়াকে 209 রানের লক্ষ্য ছুড়ে দেয় নিউজিল্যান্ড। পরবর্তীতে ব্যাট করতে নেমে ইশান কিষাণ, সূর্যকুমার যাদব এবং শিবম দুবের কাঁধে চেপেই নিউজিল্যান্ডকে টেক্কা দেয় ভারত। বলে রাখি, গতকাল নিউজিল্যান্ডের 200+ রানের লক্ষ্য তাড়া করতে মাত্র 15.2 ওভার খরচ করেছি ভারতীয় দল। আর সেই সূত্রেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম রান তাড়া করার বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে ভারত।

দ্বিতীয় রেকর্ড

গতকাল নির্ধারিত সূচি অনুযায়ী, ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ গড়িয়েছিল রায়পুরে। এদিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। বলে রাখি, গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেওয়ার সাথে সাথে ঘরের মাঠে 100টি টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়েছে ভারতীয় দল।

তৃতীয় রেকর্ড

শেষবারের মতো, 2013 সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 202 রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ভারতীয় দল। সময়ের সাথে সাথে বিভিন্ন দলের বিরুদ্ধে প্রয়োজনীয় লক্ষ্য ছুঁয়ে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে রায়পুরে অর্থাৎ ঘরের মাঠে 209 রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতায় সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের রেকর্ড গড়ে ফেলেছে ভারত।

অবশ্যই পড়ুন: ২৭ জানুয়ারি … DA না দেওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বড় পদক্ষেপ কর্মীদের

চতুর্থ রেকর্ড

গতকাল 15.2 ওভারেই নিউজিল্যান্ডের কাম তামাম করে দিয়েছিল ভারত। একেবারে 28 বল হাতে রেখে 209 রানের বড় লক্ষ্য অর্জন করেছিল ভারত। তাও আবার 7 উইকেট বাঁচিয়ে রেখে। সেই সূত্রেই, গতকাল অল্প সময়ে সবচেয়ে বেশি বল বাঁচিয়ে রেখে ম্যাচ জেতার রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। সব মিলিয়ে বলাই যায়, নিউজিল্যান্ডকে হারানোর পাশাপাশি উপড়ি পাওনা হিসেবে চার বিশ্বরেকর্ড ঝুলিতে গুছিয়ে রাখল মেন ইন ব্লু।

Leave a Comment