মুসলিম হয়ে এসব কেন? সরস্বতী পুজোর ছবি ছেড়ে হুমকির মুখে শামির মেয়ে ও প্রাক্তন স্ত্রী

Hasin Jahan

প্রীতি পোদ্দার, কলকাতা: হিন্দু শাস্ত্র অনুযায়ী, বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। শুধু তাই নয় শাস্ত্র মতে এও বলা হয় যে দেব-দেবীর সংখ‌্যা নাকি তেত্রিশ কোটি। কিন্তু দুনিয়ায় এমন কোনও হিন্দু আছে নাকি, যে এই তেত্রিশ কোটি হিন্দু দেব-দেবীর নাম বলতে পারবে। সেক্ষেত্রে আবার কেবলমাত্র বিশুদ্ধ হিন্দু হলেই হবে না, এই তেত্রিশ কোটি হিন্দু দেব-দেবীর মন্ত্র ও নামোচ্চারণের অধিকারী হতে হবে হিন্দু ব্রাহ্মণ! আর এই তর্ক বিতর্কের মাঝেই ঘটল আরেক ঘটনা। হিন্দু রীতি মেনে সরস্বতী পুজোর আয়োজন করে ক্ষোভের মুখে পড়লেন ক্রিকেটার মহম্মদ শামির বিছিন্না স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)।

সরস্বতী পুজো করলেন শামির প্রাক্তন স্ত্রী!

গতকাল ছিল বসন্ত পঞ্চমী। রীতি মেনে সকলেই ঘরে ঘরে মা সরস্বতী দেবীর আরাধনা করেছেন। এবারও তাই সকলের মত নিজের বাড়িতে সরস্বতী পুজো করলেন শামিপত্নী হাসিন জাহান। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করছেন হাসিন। সরস্বতী মূর্তির সামনে আম বাঙালির মতোই তিনিও নৈবেদ্য সাজিয়ে সরস্বতী পুজোর আয়োজন করেছেন। সঙ্গে শামি ও হাসিনের মেয়ে ছাড়াও হাসিনের পরিবারের কয়েকজন সদস্যকেও দেখা যাচ্ছে ছবিতে। আবার পুজো শেষে খিচুড়ি খাওয়ার ছবিও শেয়ার করেছিলেন। আর সেই নিয়ে শুরু হয় চরম কটাক্ষ। ভিন ধর্মী হয়ে কীভাবে সরস্বতী পুজো করা হচ্ছে সেই নিয়ে উঠতে থাকে একাধিক প্রশ্ন।

 

View this post on Instagram

 

ধর্ম বিরোধী কটাক্ষ হাসিন জাহানকে

হাসিন জাহান এর এই পোস্ট সমাজমাধ্যমে আলোড়ন ফেলে দেয়। সকলের মনে প্রশ্ন একজন মুসলিম হয়েও কেন হিন্দু দেবীর পুজো করছেন। এখানেই শেষ নয়, নেটিজেনদের একাংশ তাঁকে ‘ধর্ম বিরোধী’ হলেও আখ্যা দিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন। এমনকি শামির সঙ্গে তাঁর পুরনো বিবাদ টেনে এনেও নানারকম খোঁচা দেওয়া হয়েছে। আবার কেউ তাঁর এই কাজকে অনৈতিক বলে দাবি করেছেন। যদিও এই ধর্মীয় উগ্রতা বা কটাক্ষ কোনোটাই হাসিন জাহান অতটা গায়ে লাগাননি।

আরও পড়ুন: নোটিস বিলি করাই হল কাল, দিনহাটায় BLO-কে ধারালো অস্ত্রের কোপ

প্রসঙ্গত, ভারতের তারকা পেস বোলার বাংলার মহম্মদ শামির সঙ্গে দীর্ঘদিন আলাদা থাকেন হাসিন জাহান। তাঁদের একটি মেয়ে রয়েছে। সম্প্রতি ভারতীয় তারকা পেসার মহম্মদ শামির সঙ্গে আইনি লড়াই করতে গিয়ে বেশ কয়েকবার খবর মুখে পড়েছিলেন। তাই সেক্ষেত্রে বরাবরই হাসিন জাহানের সাহসিকতা ও প্রতিবাদী মেজাজ ফুঁটে ওঠে।

Leave a Comment