বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের গর্বের সব মিসাইল, ড্রোন বেছে বেছে ধ্বংস করেছিল সে (S-400 Missile System)। ভারতীয় সেনা তাঁকে আত্মরক্ষার বর্ম হিসেবে ব্যবহার করে, রাশিয়ার তরফে পাওয়া সেই সুদর্শন চক্র বা S-400 এবার অংশ নিতে চলেছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। জানা যাচ্ছে, প্রথমবারের মতো শত্রুর মিসাইল ধ্বংসকারী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সুদর্শন চক্র প্রদর্শনের মধ্যে দিয়ে পাকিস্তান, চিনের মতো বিরোধী শক্তি গুলিকে বড় বার্তা দিতে চায় ভারত।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মধ্যে দিয়েই পাকিস্তানকে অতীত স্মরণ করাবে ভারত
গত মে মাসে, ভারতের যুদ্ধের বর্ম সুদর্শন চক্র বা S-400 একটিও পাক মিসাইল বা ড্রোনকে মাটি ঘেষতে দেয়নি। বেছে বেছে শত্রুর প্রত্যেকটি মিসাইলকে আকাশেই ধ্বংস করেছে এই প্রতিরক্ষা ব্যবস্থা। সূত্রের যা দাবি, গত মে মাসে ভারতের বুকে হামলা চালাতে আসা পাকিস্তানের অন্তত 5-6টি যুদ্ধবিমানকে আকাশেই মিশিয়ে দিয়েছিল এই প্রতিরক্ষা ব্যবস্থা। তাতে উচিত শিক্ষা পেয়েছিল ইসলামাবাদ। আজও ভারতের সেই ধাক্কার কথা যন্ত্রণা হয়ে রয়েছে পশ্চিমের দেশের। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেই যন্ত্রণাই যেন নতুন করে মনে করবে পাকিস্তান। মনে করাবে সুদর্শন চক্র।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতের স্থল, জল এবং আকাশ বাহিনীর পক্ষ থেকে অপারেশন সিঁদুরের উপর ট্যাবেলো বানানো হয়েছে। সেখানেই প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে জায়গা পাবে সুদর্শন চক্র বা S-400। বিশ্লেষক মহলের অনেকেরই দাবি, পাকিস্তান এবং চিন ছাড়াও আগামীতে যাতে অন্য কোনও দেশ ভারতের দিকে চোখ তুলে তাকাতে না পারে সেজন্যই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উচ্চ ক্ষমতাশালী সুদর্শন চক্রের প্রদর্শনী রাখছে নয়া দিল্লি।
অবশ্যই পড়ুন: ভারত সফরের পরই মুড চেঞ্জ? পাকিস্তানকে বিরাট ধাক্কা দিল UAE
উল্লেখ্য, রাশিয়ার S-400 ছাড়াও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শনী হবে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO র হাত ধরে তৈরি শত্রুর যম হাইপারসনিক গ্লাইড মিসাইলও। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই ক্ষেপণাস্ত্র শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে জোরালো হামলা চালাতে সক্ষম। এক ধাক্কায় 1500 কিলোমিটার রেঞ্জে নিখুঁত ভাবে হামলা চালাতে পারে এই ক্ষেপণাস্ত্র। এছাড়াও প্রজাতন্ত্র দিবসের কুচকওয়াজে থাকছে ব্রহ্মস থেকে শুরু করে আকাশ মিসাইল, ধনুশ গান সিস্টেম, সূর্যাস্ত ইউনিভার্সাল রকেট লঞ্চার সিস্টেম সহ একাধিক সামরিক অস্ত্রশস্ত্র।