SIR নিয়ে ট্রেন অবরোধ, বিয়ের অনুষ্ঠানে হামলা…! একঝলকে আজকের সেরা ১০ খবর (২৪ জানুয়ারি)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪ জানুয়ারি, শনিবার। SIR নিয়ে ট্রেন অবরোধ, বিয়ের অনুষ্ঠানে হামলা, RDX দিয়ে ট্রেন ওড়ানোর ছক, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) পাকিস্তানের বিয়ে বাড়িতে হামলায় মৃত্যু ৭ জনের

উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আত্মঘাতী হামলায় সাতজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। শুক্রবার রাতে অতিথির ছদ্মবেশে হামলাকারী বিস্ফোরক নিয়ে ভিড়ের ভিতরে ঢুকে এরকম বিস্ফোরণ ঘটিয়েছে বলে খবর। ফলে বাড়ির একাংশের ছাদ ভেঙে পড়ে। এমনকি নিহতদের মধ্যে শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মাসুদ রয়েছেন। তবে কোনও সংগঠন এ বিষয়ে দায় স্বীকার করেননি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) পাঞ্জাবের রেললাইনে আরডিএক্স বিস্ফোরণ

২৬ জনুয়ারির আগে পাঞ্জাবে বড়সড় নাশকতার চেষ্টা সামনে আসলো। ফতেহগড় সাহেব জেলার সিরহিন্দে গভীর রাতে আরডিএক্স বিস্ফোরণের একটি রেল লাইন উড়ে গিয়েছে। লক্ষ্য ছিল একটি মালবাহী ট্রেন। ওই বিস্ফোরণে ট্রেনের ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চালক গুরুতর আহত। যদিও তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে ট্র্যাকের ৩ থেকে ৪ ফুট অংশ ধ্বংস হয়ে গিয়েছে এবং একটি কামরা লাইনচ্যুত হয়। পাঞ্জাব পুলিশ ঘটনাটিকে সুপরিকল্পিত জঙ্গি ষড়যন্ত্র বলে সন্দেহ করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) কলকাতার বইমেলায় প্রকাশিত হল মমতার বই

কলকাতার ৪৯ তম আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বই ‘SIR, ২৬-এ ২৬’।। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বইটিতে তিনি মোটামুটি ২৬টি কবিতা লিখেছেন। বইটিতে এসআইআর ইস্যুতে ক্ষতিগ্রস্ত এবং প্রাণ হারানোর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মমতা অভিযোগ করেছেন, এসআইআর এর নামে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং হয়রানি করা হচ্ছে। আর কেন্দ্র এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তিনি সমালোচনা করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) এসআইআর শুনানিকে ঘিরে বর্ধমানে ট্রেন অবরোধ

এসআইআর শুনানিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের বর্ধমান স্টেশনে ব্যাপক বিক্ষোভ এবং রেল অবরোধ হয়েছে। এর ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নাম করে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। দীর্ঘদিন ভোট দেওয়া নাগরিকদের নতুন করে শুনানিতে ডাকা হচ্ছে যা অপমানজনক বলেই দাবি। এমনকি একই সাথে উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে উত্তেজনা ছড়িয়েছে এবং বিডিও অফিসে ভাঙচুর করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) নিউটাউনে আবর্জনার স্তূপ থেকে বেরোল শিশুর নিথর দেহ

নিউটাউনের চণ্ডীবেড়িয়ায় আবর্জনার স্তূপ থেকে একটি সদ্যজাত শিশুর নিথর দেহ উদ্ধার হয়েছে, যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা চায়ের দোকানের কাছে গুটকার পিক ফেলতে গিয়ে প্রথমে ওই দেহটি দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ দেহ উদ্ধার করে বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) চাকরি দেওয়ার নাম করে গ্রেফতার পাটুলির যুবক

চাকরি দেওয়ার নাম করে এবার বড়সড় প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছে এক যুবক। দক্ষিণ কলকাতার পাটুলির বাসিন্দা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় নিজেকে কেন্দ্রীয় সরকারের কর্তা বলে পরিচয় দিয়ে ইন্ডিয়ান অয়েলে চাকরির টোপ দিয়েছিলেন। এতে দুই যুবক এবং এক যুবতীর কাছ থেকে সোনার গয়না ও বাড়ির দলিল বন্ধক রেখে মোট ৩২ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। টাকা পাওয়ার পরেই গা ঢাকা দেন ওই অভিযুক্ত। তবে তদন্তে পুলিশের হাতে পাঁচটি আধার কার্ড মিলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) পরিযায়ী শ্রমিক মৃত্যুতে বেলডাঙা মামলায় নয়া মোড়

ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে উত্তাল বেলডাঙা মামলায় আসলো এবার বিরাট মোড়। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়েছে যে, মুর্শিদাবাদ আলাউদ্দিন শেখ খুন হননি, বরং মানসিক অবসাদের কারণে আত্মহত্যা হয়েছে। ঝাড়খণ্ডের পলমু জেলায় ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে তাঁর আত্মহত্যা হয়েছে বলেই রিপোর্ট। শরীরে আঘাতের কোনওরকম চিহ্ন মেলেনি। এসআইটি এবং ঝাড়খন্ড পুলিশে তদন্ত খুনের প্রমাণ পাওয়া যায়নি। এমনকি আগে গণপিটুনির অভিযোগে গোটা এলাকায় অশান্তি ছড়িয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) এসআইআর শুনানিতে ডাক পড়ল মিমি চক্রবর্তীর

রাজ্যে এসআইআর শুনানি নিয়ে বিতর্কের মাঝে এবার দেবের পর প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর ডাক পড়ল। নির্বাচন কমিশনের নোটিশ অনুযায়ী, তাঁকে ৩১ জানুয়ারি কসবা বিধানসভা কেন্দ্রে হাজিরা দিতে বলা হয়েছে। মিমি জানিয়েছেন, প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে তিনি উপস্থিত থাকবেন। পাশাপাশি একই কেন্দ্রে এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছে অভিনেত্রী মানালি দে-কে, যিনি ২৭ জানুয়ারি সেখানে উপস্থিত থাকবেন। নামের বানান সংক্রান্ত সমস্যার কারণেই মূলত তাঁকে তলব করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) অমৃত ভারত এক্সপ্রেসে তুলে নেওয়া হল আরএসি টিকিট

ভারতীয় রেলের যাত্রীদের জন্য এবার বিরাট সুখবর। কারণ, রেল টিকিটিং নিয়মে পরিবর্তন এনে বারোটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে আরএসি ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। ফলে যাত্রীদের আর সিট ভাগাভাগি করে বসতে হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা চালু করা এই প্রিমিয়াম ট্রেনগুলি মূলত নিম্ন এবং মধ্য আয়ের যাত্রীদের সুবিধা দিয়ে থাকে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে চালু হওয়ার সমস্ত অমৃত ভারত ট্রেনে আর আরএসি টিকিট দেওয়া হবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) টিএমসির বিধায়ক সূর্যকান্ত অট্টকে ঘিরে “চোর চোর” স্লোগান

নারায়ণগড়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সূর্যকান্ত অট্টকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি। অভিযোগ উঠছে, তৃণমূলেরই কর্মী সমর্থকরা তাঁকে দেখে “চোর চোর” স্লোগান তুলেছিলেন। ফলে তিনি সেখান থেকে সরে যান। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে বলেন, বিধানসভা ভোটের আগে শাসকদলের ভিত নড়বড়ে হয়ে পড়েছে। পাশাপাশি দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে সাধারণ কর্মীরা প্রতিবাদে নেমেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment