স্পোর্টি লুক, আধুনিক সব ফিচার্স, নয়া রূপে লঞ্চ হল Bajaj Pulsar 125

Bajaj Pulsar 125

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে আপনি কোনও স্পোর্টি বাইক খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। কারণ, বাজাজ অটো তাদের জনপ্রিয় Pulsar 125 মোটরসাইকেলটিকে (Bajaj Pulsar 125) 2026 সালের জন্য একেবারে নতুন লুকে বাজারে এনেছে। হ্যাঁ, নতুন রং, আধুনিক এলইডি লাইট এবং আপডেটেড গ্রাফিক্সের সঙ্গে এবার Pulsar 125 হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। জানুন বিস্তারিত।

Pulsar 125 এর দাম কত রাখা হয়েছে?

নতুন Pulsar 125 এবার মোট দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। প্রথমটি হল Pulsar 125 Carbon Disc Single Seat LED, যার এক্স শোরুম দাম মাত্র 89,910 টাকা এবং দ্বিতীয়টি হল Pulsar 125 Carbon Disc Split Seat LED, যার এক্স শোরুম দাম মাত্র 92,046 টাকা। আর এই আপডেটেড 2026 মডেলটি ইতিমধ্যেই গোটা দেশের বাজারে ডিলারশিপের মাধ্যমে পাওয়া যাচ্ছে।

নতুন কী কী আপডেট থাকছে?

নতুন Pulsar 125 গাড়িতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এবার এই গাড়িতে প্রথমবারের মতো ফুল এলইডি হেডলাইট দেওয়া হয়েছে এবং এলইডি ব্লিঙ্কার থাকছে। আর এতে শুধুমাত্র বাইকের লুক আধুনিক হয়নি, বরং রাতের বেলা বা কম আলোয় রাইডিং আরও নিরাপদ হবে। এছাড়া কার্বন ফাইবার থিমের সিঙ্গল সিট ও স্প্লিট সিট, দুটোতেই নতুন গ্রাফিক্স দেওয়া হয়েছে। আর বাইকটি এখন পাওয়া যাবে Black Grey, Black Racing Red, Black Cyan Blue, Racing Red with Tan Beige এর মতো আকর্ষণীয় সব রংয়ে।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে ইরানের পাশে দাঁড়িয়ে বিশ্বকে চমকে দিল ভারত, উদ্বেগে পশ্চিমি দেশগুলি

125cc তেই রয়েছে আরও বিকল্প

তবে হ্যাঁ, বাজাজ অটো বর্তমানে  125cc সেগমেন্টের মধ্যে তিনটি পালসার মডেল বিক্রি করছে। আর সেগুলি হল Bajaj Pulsar N125। এর এক্স-শোরুম দাম মাত্র 91,692 টাকা থেকে 93,158 টাকা। দ্বিতীয়টি হল Bajaj Pulsar NS 125, যার এক্স-শোরুম দাম মাত্র 92,642 টাকা থেকে 98,400 টাকা। আর এই মডেলগুলি পারফরমেন্স এবং লুকের জন্য যুব সমাজের মধ্যে যে বিশেষ আকর্ষণীয় তা বলার অপেক্ষা রাখে না। আর নতুন Pulsar 125 গাড়িটি বিশেষ করে তাদের পক্ষে উপযুক্ত, যারা প্রথমবারের মতো বাইক কিনছেন।

Leave a Comment