অশ্বিনী নক্ষত্রে ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির! আজকের রাশিফল, ২৫ জানুয়ারি 

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৫ জানুয়ারি, সোমবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ এবং মীন রাশিতে বিরাজ করছে। পাশাপাশি সূর্য বিরাজ করছে মকর রাশিতে। আজ রেবতী এবং অশ্বিনী নক্ষত্রের প্রভাব পড়বে। সপ্তমী তিথির এই বিশেষ দিনটিতে সিদ্ধ এবং সাধ্য যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৭:১৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫:৫৪ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। অদ্ভুত আচরণ মানুষকে বিভ্রান্ত করতে পারে। তবে অর্থের মূল্য দেওয়া উচিত। নাহলে সমস্যায় পড়তে পারেন। বন্ধুরা আজ আপনাদের দিনটিকে সুন্দর করে তুলবে। চমৎকার সন্ধার পরিকল্পনা করতে পারেন। প্রিয়োজনকে পর্যাপ্ত সময় না দিলে সে আপনার উপর বিরক্ত হবে। আজ অবসর সময় পছন্দের কাজগুলি করতে ইচ্ছা করবে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো।

প্রতিকার: আজ স্বাস্থ্যের উন্নতি করার জন্য ভিক্ষুক বা প্রতিবন্ধী ব্যক্তিকে খাবার খাওয়ানোর চেষ্টা করুন।

বৃষ রাশি: যদি আপনি পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না পান, তাহলে আজ ক্লান্ত বোধ করবেন এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন পড়বে। আজ প্রচুর পরিমাণে অর্থ থাকবে এবং সেই সাথে মানসিক শান্তিও থাকবে। মানুষ আপনাকে আশা এবং স্বপ্ন দেখাতে পারে। আজ আপনার প্রচেষ্টা ফলপ্রসু হবে। রোমান্সের জন্য আজকের দিনটি ভালো। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে না। তবে আর্থিক লাভের সম্ভাবনা আছে। আজ আপনার স্ত্রী রোমান্টিক মেজাজে থাকতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করার জন্য হাসপাতালে রোগীদের সাহায্য করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ আপনার মন ইতিবাচক বিষয়গুলির জন্য উন্মুক্ত থাকতে পারে। অতিরিক্ত আয়ের জন্য সৃজনশীল ধারণাগুলোকে ব্যবহার করতে হবে। আজ নতুন প্রেম সতেজতা নিয়ে আসবে এবং ভালো মেজাজে থাকবেন। অতীতের কেউ আজ আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।

প্রতিকার: সাফল্য অর্জন করার জন্য আজ বাড়িতে হলুদ সূর্যমুখী গাছ লাগানোর চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ আপনার উপর যে কুয়াশা ঘনিয়ে আসছে তা আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করবে। দ্রুত অর্থ উপার্জনের তীব্র ইচ্ছা জাগবে। আজ পরিবারের সদস্যদের চাহিদার প্রতি মনোযোগ দিতে হবে। হঠাৎ প্রেমের সাক্ষাৎ হতে পারে। বাড়িতে আজ আপনার জন্য অপেক্ষা করতে পারে। জীবনসঙ্গীর সাথে সেরা দিন কাটবে। বিবাহিত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে।

প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য  রুপোর পাত্র রাখার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ সন্ধ্যাবেলা আবেগে ভরপুর থাকবেন। তবে খুব বেশি চিন্তা করবেন না। হতাশার থেকে বেশি আনন্দ পাবেন। রাতে আপনার অর্থ লাভ হতে পারে। প্রেমের জীবন নতুন মোড় নিতে পারে। আজ বুঝতে পারবেন ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো। কিন্তু পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ একসাথে সুন্দর সন্ধ্যার পরিকল্পনা করতে পারেন।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করার জন্য যে কোনও ধর্মীয় স্থানের দুধ, চিনি, মিছরি, সাদা গোলাপ ফুল নিবেদন করুন।

কন্যা রাশি: বন্ধুদের উদাসীনতা আজ আপনাকে বিরক্ত করবে। তবে মনকে শান্ত রাখুন। আজ আপনার টাকা তখনই কাজে লাগবে যদি সঞ্চয় করতে পারেন। নাহলে পরে অনুশোচনা করতে হতে পারে। ঘরোয়া বিষয়গুলোতে তাৎক্ষণিক মনোযোগ দেওয়া প্রয়োজন।সবকিছু আপনার ইচ্ছা মতো চলবে না। তবে আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটবে। পরিবার এবং বিবাহিত জীবনে আজ ঝামেলার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কালো ছোলা, কালো উরাদ, কালো কাপড়, সরিষার তেল দান করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ এমন কিছু করার জন্য দিনটি দুর্দান্ত যা আপনাকে নিজের সম্পর্কে ভালো বোধ করায়। যারা জমি কিনেছেন এবং এখন তা বিক্রি করতে চান, তারা ভালো ক্রেতা খুঁজে পেতে পারেন এবং বিক্রি করে ভালো পরিমাণে লাভ করতে পারেন। আজ বিশ্বাসযোগ্যতা যাচাই না করে কারও সঙ্গে কোনও কিছু শেয়ার করবেন না। পরিবারের সবার সাথে আজ আপনার কিছু মতবিরোধ হতে পারে। তবে বিবাহিত জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য কমলা রঙের কাঁচের বোতলে রাখা জল পান করুন।

বৃশ্চিক রাশি: আজ এমন কিছু করার জন্য দিনটি দুর্দান্ত যা আপনাকে নিজের সম্পর্কে ভালো বোধ করাবে। আজ আপনার স্ত্রী আপনার সমস্যাগুলিতে প্রশমিত করবে। লোকেরা আপনার সম্পর্কে কী ভাববে তা নিয়ে খুব একটা চিন্তা করবেন না। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দিনটি খুবই ভালো যাবে। অপরিচিতদের সঙ্গে কথা বলার জন্য দিনটি মোটামুটি ভালো। তবে সমস্যার সম্মুখীন হতে পারেন।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য কমলা রঙের কাঁচের বোতলে রাখা জল পান করুন।

ধনু রাশি: আজ অতিরিক্ত ভ্রমণ বিরক্তির কারণ হতে পারে। দুগ্ধ শিল্পের সঙ্গে জড়িতদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ সন্তানরা সাফল্যের জন্য আপনাকে গর্বিত করবে। প্রেমের থেকে ইতিবাচক সংকেত পাবেন। সময়মতো কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে। আজ আপনার স্ত্রীর সাথে বিবাহিত জীবনে চমৎকার স্মৃতি অনুভব করবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি পাওয়ার জন্য কোনও সাধুকে কালো এবং সাদা কাপড় দান করার চেষ্টা করুন।

মকর রাশি: স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। আজ প্রফুল্ল মেজাজ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। ভ্রমণ ক্লান্তি বা চাপ সৃষ্টি করতে পারে। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ আজ আপনাকে আনন্দ দেবে। সে আপনার প্রত্যাশা পূরণ করবে। প্রিয়জনের অসুস্থতার কারণে প্রেমের জীবনের সমস্যা হতে পারে। বিবাহিত জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ মেজাজ পরিবর্তন হতে পারে।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখার জন্য গরুকে পালং শাক খাওয়ানোর চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আশাবাদী হন এবং নিজের উজ্জ্বল দিকটিকে তুলে ধরুন। বিশ্বাস এবং আকাঙ্ক্ষা আশার নতুন দরজা খুলে দেবে। যারা ঘর ফাঁকি দেয়, তারা আজ সমস্যায় পড়তে পারে। তাই কর ফাঁকি না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা আজ আপনার প্রত্যাশা পূরণ করবে না। আজ আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার উদ্যোগ নিতে হবে। নতুন প্রেম সতেজতা নিয়ে আসবে। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফুরিয়ে আনার জন্য দুই মুঠো মসুর ডাল, একটি লাল কাপড়ে বেঁধে ভিক্ষুককে দেওয়ার চেষ্টা করুন।

মীন রাশি: আজ আপনার মেজাজি আচরণ স্বাস্থ্যের সমস্যা করতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে অবহেলা আজ আর্থিক ক্ষতির কারণ হতে পড়ে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে পাওয়া সুসংবাদে গোটা পরিবার আনন্দিত হবে। আজ আপনি রোমান্টিক মেজাজে থাকবেন। তবে প্রচুর সুযোগ আসবে। জিনিসপত্রের প্রতি অতিরিক্ত যত্নবান হন। বিবাহিত জীবনে অসুখী থাকলে অবস্থার উন্নতি হতে পারে।

প্রতিকার: “পলাশপুষ্পসংকাশন তারাকাগ্রহমস্তকম। রৌদ্রনরৌদ্রতকম ঘোরম তান কেতুন প্রণামম্যহম্” মন্ত্রটি ১১ বার জপ করুন। এতে আপনি উন্নতি পাবেন।

Leave a Comment