বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে অসংখ্য স্টক (Stock Market)। কিন্তু তা সত্ত্বেও, বিভিন্ন ব্রোকারেজ ফার্ম থেকে শুরু করে বিদেশি বিনিয়োগকারী সংস্থা এমনকি বেশ কিছু মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট কিছু স্টকের উপর আস্থা রাখছে। তাদের বক্তব্য, আগামী দিনে এই স্টকগুলির দাম অনেকটাই বাড়তে পারে। কিছু নামজাদা বৈদেশিক বিনিয়োগকারী সংস্থার বিশেষজ্ঞদের দাবি, আগামীতে শেয়ার মার্কেট ধাক্কা খেলেও সেই ধাক্কা সামলে বিনিয়োগকারীদের ভাগ্য বদলে যাওয়ার মতো ক্ষমতা রাখে 6টি স্টক। সেই তালিকা থেকেই বাছাই করে তিনটি স্টককে বেছে নিয়েছি আমরা।
আপনার ভাগ্য বদলে দিতে পারে এই 3 স্টক
প্রথম স্টক
বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড ও বিদেশী বিনিয়োগকারী সংস্থা RBL ব্যাঙ্কের স্টকের উপর নিজেদের অংশীদারিত্ব বাড়াচ্ছে। এই সংস্থাগুলি মনে করে, আগামী দিনে বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাতে পারে এই আর্থিক প্রতিষ্ঠানটির স্টকগুলি। বলে রাখি, গত ডিসেম্বরের প্রান্তিকে RBL ব্যাঙ্কের মিউচুয়াল ফান্ডের হোল্ডিং 384 বেসিস পয়েন্ট বেড়ে 34.44 শতাংশ দাঁড়িয়ে ছিল। সাম্প্রতিককালে এই স্টকের দাম অনেকটাই কমেছে। শেষবারের মতো, 23 জানুয়ারি অর্থাৎ গতকাল এই স্টকটি 289 টাকায় ট্রেড করেছিল। তবে মিউচুয়াল ফান্ড ও বৈদেশিক বিনিয়োগকারী সংস্থাগুলি দাবি করছে, ভবিষ্যতের এই স্টক বড় রিটার্ন দেবে।
দ্বিতীয় স্টক
তালিকার দ্বিতীয় স্টক সুইগি লিমিটেড। চলতি জানুয়ারিতে এই স্টকের দাম এক ধাক্কায় 17 শতাংশ পর্যন্ত কমেছে। গত ডিসেম্বর থেকেই ধাক্কা খাওয়া শুরু করেছিল এই স্টক। কিন্তু তা সত্ত্বেও FPI সহ বেশ কিছু মিউচুয়াল ফান্ড এই স্টকে নিজেদের অংশীদারিত্ব বাড়াচ্ছে। ক্রমাগত বাড়ছে বিনিয়োগ। তাদের বিশ্বাস, খুব শীঘ্রই এই স্টক বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাবে। কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী বলছেন, সুইগির স্টকের দাম যখন বাড়বে তখন তা বহু নামিদামি স্টককে ছাড়িয়ে যাবে। জানিয়ে রাখি, এই স্টক গতকাল শেষবারের মতো 313 টাকায় ক্লোজ হয়েছিল।
অবশ্যই পড়ুন: ভারতের আত্মরক্ষার বর্ম, পাকিস্তানের যম! সেই S-400 এবার থাকছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে
তৃতীয় স্টক
গত এক মাসে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের স্টক বিনিয়োগকারীদের 14 শতাংশ রিটার্ন দিলেও চলতি মাসে এই স্টকের দাম 2.80 শতাংশ পর্যন্ত কমেছে। তবে FPI এবং বেশ কিছু মিউচুয়াল ফান্ড এই সংস্থায় ক্রমাগত নিজেদের বিনিয়োগ বাড়াচ্ছে। কয়েকটি বিদেশি বিনিয়োগকারী সংস্থার শেয়ারবাজার বিশেষজ্ঞদের দাবি, এই সংস্থার স্টক বর্তমানে ধাক্কা খেলেও আগামীতে বড় রিটার্ন দিতে পারে। বলে রাখি, শেষবারের মতো গতকাল এই স্টক 65.41 টাকায় ট্রেড করেছিল। বিশেষজ্ঞদের পরামর্শ, এখনই সময় থাকতে থাকতে এই স্টকে বিনিয়োগ করা ভাল।