কোনও ম্যাচ না জিতেই বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা পেল এই দল, খেলবে পাকিস্তানের সঙ্গে

U19 World Cup 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনূর্ধ্ব 19 বিশ্বকাপের (U19 World Cup 2026) লড়াই জমে উঠেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে জয়ের হ্যাট্রিক কাঁধে তুলেই বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে ভারত। তবে অবাক করা বিষয়, চলতি বিশ্বকাপে এমন একটি দল রয়েছে যাঁরা একটি ম্যাচ না জিতেও বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। হ্যাঁ, গ্রুপ পর্বে তিন তিনটি ম্যাচ খেলে কোনও ক্ষেত্রেই সফল হয়নি তারা। কিন্তু তা সত্ত্বেও অনূর্ধ্ব 19 একদিনের বিশ্বকাপের শেষ ছয়ের লড়াইয়ে নিজেদের জায়গা সুনিশ্চিত করেছে দলটি।

ম্যাচ না জিতেও সুপার সিক্সে এই দল

সম্প্রতি ভারতের কাছে হেরে যাওয়া নিউজিল্যান্ডই এবারের একমাত্র দল যাঁরা অনূর্ধ্ব 19 একদিনের বিশ্বকাপে একটি ম্যাচ না জিতেও সুপার সিক্স পর্বে নিজেদের আসন পাকা করে নিয়েছে। কিন্তু প্রশ্ন, কীভাবে এই অসম্ভবকে সম্ভব করে দেখালো দলটি? বলে রাখি, নিউজিল্যান্ড গত 18 জানুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল। তবে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় দুই দলই 1 পয়েন্ট করে পায়। এরপর 20 জানুয়ারি নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। সেই ম্যাচটিও বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় না খেলেই 1 পয়েন্ট পেয়ে যায় কিউই দল।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপ বয়কট করলে শেষ হয়ে যাবে পাকিস্তানের ক্রিকেট! বড় শাস্তি দিতে পারে ICC

পরবর্তীতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হারলেও সেই পরাজয় নিউজিল্যান্ডের সুপার সিক্সের যাত্রায় খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এক কথায়, তিন ম্যাচের একটিতেও না জিতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সুপার সিক্স পর্বে নিজেদের জায়গা পোক্ত করেছে নিউজিল্যান্ড। এবার সেই মঞ্চে লড়াই করে সেমিফাইনালে জায়গা করতে হবে তাদের। বলে রাখি, সুপার সিক্সে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ রয়েছে আগামী 27 জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে।

Leave a Comment