8,000mAh ব্যাটারি, দারুণ প্রসেসর ও লুক! লঞ্চ হল Realme Neo 8, জানুন দাম

Realme Neo 8

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন বাজারে আবারও চমক দিল Realme। কারণ, সংস্থাটি জনপ্রিয় Neo সিরিজে এবার নতুন সংযোজন করেছে Realme Neo 8, যা ইতিমধ্যে চিনের বাজারে লঞ্চ হয়েছে। বিশাল ব্যাটারি, ফ্লাগশিপ প্রসেসর এবং প্রিমিয়াম ডিজাইনের কারণে ফোনটি এখন গেমার বা হেভি ইউজারদের জন্য হয়ে উঠেছে দারুণ বিকল্প। সবথেকে বড় ব্যাপার, এই স্পেসিফিকেশনের তুলনায় দাম রাখা হয়েছে প্রতিযোগিতার মধ্যেই। জানুন বিস্তারিত।

ভারতে কীভাবে Realme Neo 8 ফোনটি কিনবেন?

জানিয়ে রাখি, বর্তমানে Realme Neo 8 ফোনটি শুধুমাত্র চিনের বাজারেই পাওয়া যাচ্ছে। তবে ভারতে কবে তা লঞ্চ হবে সেই সম্পর্কে এখনও Realme এর তরফ থেকে কোনও সরকারি ঘোষণা আসেনি। ফলে ভারতীয় ক্রেতারা আপাতত শুধুমাত্র চিনের ই-কমার্স ওয়েবসাইট বা আন্তর্জাতিক রিসেলার প্ল্যাটফর্মের মাধ্যমে এই ফোনটি কিনতে পারবে। কিন্তু খুব শীঘ্রই ভারতের Realme Neo 8 ফোন লঞ্চ হতে চলেছে। তাই ভারতের বাজারে আসবে কিনা তা নিয়ে একটা সন্দেহ থেকে যাচ্ছে।

ডিজাইনে নজরকাড়া

Realme Neo 8 ফোনটির ডিজাইন দেখলেই তাক লাগবে। কারণ, ফোনটিতে রয়েছে ট্রান্সপারেন্ট স্টাইল ডিজাইন গ্লাস ও মেটালের প্রিমিয়াম বিল্ড। পাশাপাশি সামনে Crystal Armour Glass দেওয়া রয়েছে, যা পড়ে যাওয়া থেকে সুরক্ষা দেবে। এদিকে সবথেকে বড় বিষয়, এই ফোনটিতে রয়েছে IP66, IP68 এবং IP69 রেটিং, যা জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষা দেবে।

ডিসপ্লেতে চমক

Realme Neo 8 ফোনটিতে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির একটি Samsung AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট 165Hz। এদিকে ফোনটির পিক ব্রাইটনেস 6500 নিটস পর্যন্ত, যাতে স্ক্রিন স্পষ্ট দেখা যাবে। শুধু তাই নয়, গেমিং বা মাল্টিমিডিয়ার জন্য এটি নিঃসন্দেহে যে প্লাস পয়েন্ট তা বলার অপেক্ষা রাখে না।

পারফরমেন্স ও সফটওয়্যার

এদিকে ফোনটির ভিতরে রয়েছে সর্বশেষ Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং সর্বোচ্চ 16GB LPDDR5X RAM ও সর্বোচ্চ 1TB UFS 4.1 পর্যন্ত স্টোরেজ দেওয়া হচ্ছে। আর সফটওয়্যার বলতে ফোনটি Android 16 ভিত্তিক Realme UI 7.0 অপারেটিং সিস্টেমের উপর বেস করে চলবে। সংস্থার দাবি অনুযায়ী, এতে মিলবে তিনটি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফি প্রেমিদের দিক থেকে Realme Neo 8 বেশ পাকাপোক্ত হতে চলেছে। কারণ, এই ফোনটিতে 50MP Sony প্রাইমারি ক্যামেরা দেওয়া হচ্ছে। সাথে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকছে এবং 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকছে। শুধু তাই নয়য়, সেলফি কা ভিডিও কলের জন্য সামনে দেওয়া রয়েছে 16MP ক্যামেরা।

আরও পড়ুন: “পাসপোর্ট দেখাব না, শুনানির নামে হয়রানি!” SIR নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন শশী পাঁজা

ব্যাটারিতেই চমক

এদিকে Realme Neo 8 ফোনটির সবথেকে বড় আকর্ষণ বিশাল 8,000mAh এর ব্যাটারি। সাথে আবার 80W ফার্স্ট চার্জিং সাপোর্ট দেওয়া হচ্ছে। এদিকে বাইপাস চার্জিং ফিচার্স রয়েছে এই ফোনে, যা চার্জে লাগানো অবস্থায় গেম খেললেও ফোনকে গরম হতে দেবে না।

দাম এবং ভেরিয়েন্ট

Realme Neo 8 ফোনটি চিনে মাত্র দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। আর সেটি হল 12GB RAM + 256GB স্টোরেজ, যেটির দাম ভারতীয় মুদ্রায় 33,000 টাকা। অন্যদিকে 16GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্টের ভারতীয় মুদ্রায় দাম 48,000 টাকা।

Leave a Comment