৮৪,২৪৪ কিমি রেললাইনে ১১০+ গতিতে ছুটতে পারে ট্রেন, বড় মাইলফলক অর্জন ভারতীয় রেলের!

Indian Railways 110 kmph Plus train tracks

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিককালে ভারতে চালু হয়েছে একাধিক সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে বন্দে ভারত স্লিপার এমনকি অমৃত ভারত এক্সপ্রেসও (Indian Railways)। তবে এই উচ্চগতির ট্রেনগুলির গতিবেগ ঘন্টায় যতই হোক না কেন গড় গতিবেগ আখেরে কমই হয়। সহজ কথায় বলতে গেলে, ভারতীয় রেলের গর্ব বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি 180 কিলোমিটার প্রতি ঘন্টা হলেও, খাতায় কলমে খুব বেশি হলে 130 থেকে 160 কিলোমিটার পর্যন্ত গতিতে ছোটানো হয় এই ট্রেন।

এর নেপথ্যে রয়েছে রেল ট্র্যাকের মান। সাম্প্রতিক কয়েকটি সমীক্ষা থেকে উঠে এসেছে, ভারতীয় রেলের ট্রাকগুলির বর্তমান অবস্থা যা তাতে 180 কিলোমিটার গতিতে ট্রেন ছোটানো এই লাইনে কোনও ভাবেই সম্ভব নয়। সে কারণেই ভারতীয় রেলের ট্র্যাকে দ্রুতগতিতে ট্রেন ছোটানোর লক্ষ্যে ক্রমশ লাইনের দৈর্ঘ্য বাড়িয়ে চলেছে রেল। এবার সেই সূত্র ধরেই একটি বিরাট মাইলফলক ছুঁয়ে ফেলল ইন্ডিয়ান রেলওয়ে।

বড় মাইলফলক অর্জন করল রেল

রেল মন্ত্রকের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ভারতীয় রেলের অধীনে গোটা দেশজুড়ে 84,288 কিলোমিটার পর্যন্ত রেললাইন বিস্তৃত। এই রেল লাইনের উপর থেকে ঘন্টায় 110 কিলোমিটার বা তারও বেশি গতিতে ছুটতে পারবে উচ্চগতির ট্রেনগুলি। এক কথায়, সুদীর্ঘ লাইনে 110 এরও বেশি গতিতে ট্রেন ছোটাানোর লক্ষ্যে বড় মাইলফলক অর্জন করেছে রেল। কয়েকটি সূত্রের দাবি, ভবিষ্যতে এই গতিবেগ আরও বাড়ানোর জন্য রেল ট্র্যাকের সংস্করণ করবে ভারতীয় রেলওয়ে। পারবে রেল লাইনের পরিধি।

অবশ্যই পড়ুন: নন্দীগ্রামের সমবায় নির্বাচনে জয়ী শাসক দল, জয় বাংলা স্লোগান উঠতেই বাঁধল তৃণমূল-বিজেপি সংঘর্ষ

ভারতীয় রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 2014 সাল থেকে চলতি বছর অর্থাৎ 2026 সালের 18 জানুয়ারি পর্যন্ত 12 বছরের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেল লাইনের অন্তত 80 শতাংশ অংশকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা বা তারও বেশি গতিতে ট্রেন ছোটানোর উপযুক্ত করে তোলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা 84,244 কিলোমিটার রেললাইনে 110+ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে এক্সপ্রেস ট্রেনগুলি। যেখানে, 2014 সালে দাঁড়িয়ে সম গতিতে ট্রেন ছোটানোর জন্য রেল লাইন ছিল মাত্র 31,445 কিলোমিটার পর্যন্ত। এক কথায়, 110 কিলোমিটার প্রতি ঘন্টা বা তারও বেশি গতিতে ট্রেন চালানোর জন্য রেল লাইনের বিস্তৃতি বাড়ানোর মধ্যে দিয়ে বড় মাইলফলক অর্জন করল ভারতীয় রেল।

Leave a Comment