সহেলি মিত্র, কলকাতা: সর্ব সাধারণের কথা মাথায় রেখে বাজারে শুরু করা হয়েছে বেশ কিছু স্কিম। পুরোনো কিছু স্কিম যেমন রয়েছে, তেমনই চালু করা হয়েছে নতুন কিছু স্কিম। বাজারে এমন অনেক সেভিংস কিংবা বিনিয়োগের মাধ্যম রয়েছে যেগুলো সম্পর্কে সবাই হয়তো খুব একটা ওয়াকিবহাল নন। ঝুঁকির কথা মাথায় রেখে কেউ কেউ নিরাপদ কোনো অপশনের খোঁজে থাকেন। লাইফ ইন্স্যুরেন্স পলিসি বা LIC বছরের পর বছর ধরে সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে একের পর এক বিনিয়োগ করার মাধ্যম যা পলিসি নামে পরিচিত।
এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এমন একটা পলিসির কথা বলতে চলেছি, যা আপনার সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করার কাজে লাগবে। একটি বয়সের পর আপনি আপনার সন্তানের জন্য উপার্জন করতে পারবেন নিশ্চিত মোটা টাকা। তার জন্য জমা করতে হবে মাত্র ১৫০ টাকা।
প্রতিদিন জমান ১৫০ টাকা
হ্যাঁ, প্রতিদিন মাত্র ১৫০ টাকা জমা করেই আপনি জমিয়ে ফেলতে পারবেন মোটা অংকের একটি ফান্ড। LIC New Children Money Back Plan হল এমনই একটি পলিসি যার মাধ্যমে আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য বেশ কয়েক লাখ টাকার পুঁজি আলাদাভাবে সঞ্চয় করে রাখতে পারবেন। এবার কিছু হিসেব বুঝে নেওয়া যাক, ১৫০ টাকা রোজ জমিয়ে আপনি কতো বছরে কতো টাকা লাভ করতে পারবেন।
আরও পড়ুনঃ রেশন কার্ড আলাদা করার প্রক্রিয়া সহজ করল পশ্চিমবঙ্গ সরকার, জানুন পদ্ধতি
প্রতিদিন ১৫০ টাকা সাশ্রয় করে একটি নির্দিষ্ট সময়ের পরে ১৯ লক্ষ টাকার তহবিল জমা করতে পারবেন। ১৫০ টাকা প্রতিদিনের হিসেবে যদি ২৫ বছর ধরে বিনিয়োগ করতে থাকেন, তাহলে বিনিয়োগের মোট পরিমাণ হবে ১৪ লাখ টাকা। বোনাস এবং ম্যাচিউরিটির পর সেটাই বেড়ে হতে পারে আনুমানিক ১৯ লাখ টাকা।
এই বিষয়গুলি মাথায় রাখুন
তবে কিছু জিনিস মাথায় রাখা দরকার, যখন আপনার সন্তানের বয়স হবে ১৮, ২০, ২২ এবং ২৫ বছর, তখন বিনিয়োগকৃত অর্থের একটি অংশ ফেরত পাওয়ার সুযোগ পেতে পারেন। ৮, ২০ এবং ২২ বছর বয়সে, বীমাকৃত অর্থ পরিশোধ করা হয়। এবং ২৫ বছর বয়সে, বীমাকৃত অর্থের ৪০% বোনাস হিসেবে প্রদান করা হয়।