সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ জানুয়ারি, রবিবার। শশী পাঁজাকে শুনানিতে ডাক, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া, বোরখা পরে ঢোকা যাবে না সোনার দোকানে, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের
বাংলাদেশ বাদ পড়ার পরও পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট না করে চূড়ান্ত দল ঘোষণা করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ১৫ সদস্যের দলে রয়েছেন বাবর আজম, শাহিন আফ্রিদি, ফখর জামান সহ বেশ কিছু খেলোয়াড়। অধিনায়ক হিসেবে থাকবেন সলমান আলি আঘা। বাংলাদেশকে পাশে দাঁড়ানোর হুমকি দিয়ে বিশ্বকাপ থেকে নাম তুলে নেওয়ার নাটক দেখালেও বাস্তবে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে। দল প্রকাশের পর অনেকে মনে করছে, এই পদক্ষেপে পাকিস্তান সুবিধাবাদী রং দেখিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) মহারাষ্ট্রে ভারতের দীর্ঘতম ফানিকুলার রেলপথ
মহারাষ্ট্রের কল্যাণে শ্রী মালাঙ্গগড় মন্দিরে ভারতের দীর্ঘতম ফানিকুলার রেলপথ চালু হল, যা ২ ঘণ্টার চড়াই উৎরাই পথকে মাত্র ১০ মিনিটের যাত্রায় রূপান্তর করে দিয়েছে। ২০০৪ সালে পাইলট প্রযুক্তি হিসেবে প্রস্তাবিত এই প্রকল্পটি দীর্ঘ রাজনৈতিক এবং প্রশাসনিক বিলম্বের পর ২০২৬ সালে বাস্তবায়িত হয়েছে। বিধায়ক কিষাণ কাঠোর এবং সুলভা গায়কোয়াড় এই প্রকল্পের উদ্বোধন করেছেন। এই রেলপথ প্রতিবছর কল্যাণ, মুম্বাই এবং নবি মুম্বাই থেকে আসা হাজার হাজার ভক্তের যাত্রাকে সহজ করে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) ডিএ মামলায় সুপ্রিমকোর্টকে এবার কড়া নির্দেশ
বাংলার সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে তোলপাড় সৃষ্টি করল ডিএ মামলা্র দীর্ঘ বিলম্ব। স্বাস্থ্যবিধান কমিশনের আওতায় সরকার কবে ডিএ বৃদ্ধি করবে বা পঞ্চম বেতন কমিশনের চূড়ান্ত রায় কবে আসবে, সেই সংক্রান্ত তথ্য এখনো জানা যায়নি। কর্মচারী সংগঠনগুলির নেতা মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্ট ৩ মাস আগে শুনানি শেষ করলেও রায় দিচ্ছে না। এ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। তিনি আশাপ্রদ ভাবে জানিয়েছেন যে, জানুয়ারি-ফেব্রুয়ারির বাজেটে সরকার এক কিস্তি ডিএ দিতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) পুরি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে ছোঁড়া হল পাথর
পুরি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে এবার শনিবার পাথর ছোড়ার ঘটনা ঘটল। হামলায় ট্রেনের সি-১৬ কোচের কয়েকটি জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেন কিছুক্ষণ দাঁড়ায় এবং যাত্রীদের মধ্যে এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক যাত্রীর বয়ান অনুযায়ী, কটক অতিক্রম করার পর একের পর এক পাথর আঘাত হানতে থাকে। আর এই ঘটনা নতুন কিছু নয়, ২০২৩ সালে যাত্রী পরিষেবা শুরু হওয়ার পর নয় দিনের মধ্যে চারবার বন্ধ ভারতকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) শিয়ালদার সঙ্গে ভাঙড়ের রেলপথ যুক্ত করার দাবি নওশাদ সিদ্দীকের
ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠিয়ে রেল মানচিত্র যুক্ত করার আবেদন জানিয়েছেন। তার প্রস্তাব শিয়ালদা থেকে ঘটকপুকুর রেল সংযোগ তৈরি করা হোক যাতে ভাঙ্গর বাঁশির যাতায়াত অনেকটা সহজ হয়। বর্তমানে এই এলাকার মানুষের প্রধান ভরসা সড়ক পথ এবং বাস। চিঠিতে নওশাদ উল্লেখ করেছেন, ২০১২-১৩ সালের প্রস্তাবিত এই জরিপ এখনো পর্যন্ত কার্যকর হয়নি। নতুন রেললাইন চালু হলে কৃষক, শ্রমিক এবং অন্যান্য মানুষরা সুবিধা পাবেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) বোরখা পরে ঢোকা যাবে না সোনার দোকানে
বিহারের পর ঝাড়খণ্ডে সোনার দোকানে নিরাপত্তা জোরদার করার জন্য মুখ ঢাকা অবস্থায় প্রবেশ নিষেধাজ্ঞা আনার প্রস্তুতি চলছে। হিজাব, বোরখা, মুখোশ বা হেলমেট পরে গয়নার দোকানে আর কোনওভাবে ঢোকা যাবে না। গ্রাহকদের সম্পূর্ণ মুখ দেখাতে হবে। চুরি ঠেকাতে বা জালিয়াতি রোধ করতে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাঁচির সোনা ও রুপো ব্যবসায়ী সমিতি এই পদক্ষেপকে সমর্থন করেছে। এমনকি অল ইন্ডিয়া জুয়েলার্স এন্ড গোল্ড ফেডারেশন নির্দেশিকায় শীঘ্রই রাজ্য জুড়ে এই নিয়ম চালু হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বাংলাদেশে হঠাৎ করে বিদ্যুৎ সংকট
বাংলাদেশের হঠাৎ করে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে সংবাদমাধ্যমে। প্রতিবেদনে বলা হয়েছে যে, ভারত বাংলাদেশের প্রায় ৪২৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। পাশাপাশি আদানি গ্রুপের ১৬০০ মেগাওয়াট কেন্দ্রের একটি ৮০০ মেগাওয়াট ইউনিট রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ করা হয়েছে। এই কারণে শীতের সন্ধ্যাবেলা লোডশেডিং শুরু হয়েছে। আর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, যান্ত্রিক সমস্যার কারণে সরবরাহ কমছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) দেবাংশু ও শশী পাঁজাকে এসআইআর-র ডাক
ঘাটালের সাংসার দেব এবং প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তীর পর এবার এসআইআর শুনানিতে নোটিশ পেয়েছে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেবাংশু। তিনি অভিযোগ করেন, তৃণমূল সমর্থকদের টার্গেট করা হচ্ছে। আর বিজেপির যোগসাজশে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া চালাচ্ছে। তবে তাঁদের পরিবারের সকলেরই নাম ২০০২ সালেরভোটার তালিকায় রয়েছে। আর একই অভিযোগ তুলে মন্ত্রী পাঁজা বলেছেন, বৈধ নথি থাকা সত্ত্বেও নাগরিকত্ব প্রমানে ডাকা হল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) মাত্র পাঁচ মাসে ভারতীয় নাগরিকত্ব পেলেন মালদার নাগরিক
রাজ্যে এসআইআর বিতর্কের মধ্যে মালদায় সিএএর আওতায় পাঁচ মাসে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশের হিন্দু সত্যরঞ্জন বারুই। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ থেকে ভারতে এসে মালদার বামনগোলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। গত বছরের আগস্ট মাসে সিএএ অনুযায়ী নাগরিকত্বের আবেদন করেছিলেন। সেপ্টেম্বর মাসে শুনানি হয় এবং চলতি জানুয়ারি মাসে নাগরিকত্বের শংসাপত্র হাতে পান তিনি। নাগরিকত্ব পেয়ে উচ্ছ্বসিত হয়ে তিনি জানান, সঠিক আইনি প্রক্রিয়া মেনে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া সম্ভব। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) শুনানিতে ডাক পড়াতে বড় দাবি মন্ত্রী শশী পাঁজার
রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এসআইআর শুনানিতে হাজিরা নিয়ে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অতিরিক্ত নথি চাওয়াকে তিনি হেনস্থা বলে উল্লেখ করেছেন। মন্ত্রী অভিযোগ করছেন যে, কমিশনের অনলাইন অ্যাপের ত্রুটির কারণে নাম দেখা যাচ্ছে না এবং অযথা পাসপোর্ট সহ অতিরিক্ত নথি দাবী করা হচ্ছে। তিনি বলেন, তিনি পাসপোর্ট দেখাবেন না। আর এটি তাঁর প্রতিবাদ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন