আগামী ৫-৬ দিন … দক্ষিণবঙ্গে শীত নিয়ে বিরাট পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া?

South Bengal Weather Today

সহেলি মিত্র, কলকাতা: দোসর পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের উর্দ্ধমুখী বাংলার আবহাওয়া। জানা গিয়েছে, আজ সোমবার প্রজাতন্ত্র দিবস থেকে শুরু করে আগামী ২৮শে জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়সীমার মধ্যে উত্তর পশ্চিম ভারতে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বাড়বে তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র আজ থেকে জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে কমবে শীত। তবে একেবারে যে শীত রেহাই দেবে সেটাও কিন্তু বলতে রাজি নন আবহাওয়া বিজ্ঞানীরা। ভোরের দিকে শীত থাকলেও বেলা বাড়তে না বাড়তেই ঘাম ঝরতে শুরু করেছে সকলের। চলছে পাখা, গাড়িতে চলছে এসি। তবে কি শীতের বিদায় ঘন্টা বেজেই গেল? চলুন জেনে নেবেন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আবহাওয়া অফিস জানিয়েছে যে আজ থেকে আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে পরিস্থিতির কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্যে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আজ শীতের সঙ্গে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাগুলির কয়েকটি জায়গায় কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।

তবে আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে।  আবহাওয়া দফতরের মতে, পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে তাপমাত্রা বাড়ছে।  আইএমডি কলকাতার মতে, পশ্চিমা ঝঞ্ঝা শহর থেকে ঠান্ডা কেড়ে নিয়েছে। “একের পর এক পশ্চিমা ঝঞ্ঝা শীতল হাওয়াকে থামিয়ে দিচ্ছে,” বলে জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ সোমবার সকাল থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের এক-দু’টি অংশে ঘন কুয়াশার দাপট দেখা দিয়েছে। লাগাতার এহেন কুয়াশার জেরে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের। দেরি হচ্ছে গাড়ি চলাচলেও। দার্জিলিং এর সর্বনিম্ন পারদ ৩ থেকে ৫ ডিগ্রি এবং কালিম্পঙ জেলার পারদ ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment