অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে হাজির রুজিরা, করালেন স্বাস্থ্য পরীক্ষা

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই জনসংযোগ বৃদ্ধি করতে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাধারণ জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবির ‘সেবাশ্রয়’-এর সূচনা করেছেন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক সকলেই রোগীদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে সহযোগিতা করেন। আর এবার সেই স্বাস্থ্য শিবিরে পরিষেবা নিতে এলেন অভিষেক-পত্নী রুজিরা।

শিবিরে হাজির অভিষেক-পত্নী রুজিরা

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় এক এক করে ‘সেবাশ্রয়’ প্রকল্প চালু করেছেন। এই স্বাস্থ্যশিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়গনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা থেকে শুরু করে হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেটের পরিষেবা। এখন ডায়মন্ড হারবারে শিবির চলছে। দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন চিকিৎসার জন্য। আর সেখানেই এবার চিকিৎসা করলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। পুরো স্বাস্থ্য কেন্দ্র দেখার পাশাপাশি রোগী-পরিজনদের সঙ্গে কথা বললেন এবং স্বাস্থ্য পরীক্ষাও করালেন।

সাধারণের উদ্দেশ্যে কী বললেন রুজিরা?

ডায়মন্ড হারবারের এসডিও মাঠে হয়েছে দোতলা শিবির, এছাড়াও রয়েছে সম্পূর্ণ আইসিইউ পরিকাঠামোও। মঙ্গলবার পর্যন্ত সেই আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিন জন রোগী। এই প্রসঙ্গে অভিষেক পত্নীকে সেই শিবিরে দেখে সকলেই বেশ আপ্লুত হয়েছে। রুজিরা এদিন তাঁদের উদ্দেশে বলেন, “আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়…”। ‘সেবাশ্রয়’ পরিষেবা এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছে যে এইমুহুর্তে দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন চিকিৎসার জন্য। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডি পেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও পৌঁছেছে এই উদ্যোগ।সম্প্রতি নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকে মডেল ক্যাম্পের উদ্বোধন হয়।

আরও পড়ুন: জানুয়ারির পর সামনেই মিলবে টানা ছুটি, দেখুন পশ্চিমবঙ্গ সরকারের হলিডে লিস্ট

প্রসঙ্গত, ডায়মন্ড হারবারের এই সেবাশ্রয় শিবির শুধু পরিষেবা দেওয়ার ক্ষেত্রেই নয়, রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে গোটা ভারতে এত বড় কর্মসূচি করার সাহস কেউ দেখাতে পারেনি। তাঁর স্পষ্ট কথা, ”এই যে প্রকল্প তা এতদিন ভারতের কোন লোকসভা বা বিধানসভায় হয়নি। এখনও পর্যন্ত এমন কর্মযজ্ঞ কেউ করেনি। এটাই প্রথমবার।” যদিও এই প্রকল্পের ব্যয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই প্রশ্নের পাল্টা জবাবও দিয়েছেন অভিষেক।

Leave a Comment