প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই বঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন। কিন্তু SIR নিয়ে বিতর্কের জট যেন কিছুতেই কাটছে না। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই দাবি করছে যে কমিশন বিজেপির হয়ে কাজ করছে। এমতাবস্থায় একই প্রতিবাদের সুর শোনা গেল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের গলায়। নবান্নে (Nabanna) মমতার সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের স্পষ্ট জানালেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের পর ‘দিদি’ই বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।
সাংবাদিকদের মুখোমুখি অখিলেশ মমতা
রিপোর্ট মোতাবেক, আজ দুপুরে নবান্নে বৈঠক ছিল তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক নানা টানাপোড়েন চলছিল। এরপর বৈঠক শেষে যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা এবং অখিলেশ। সংবাদিকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এদিন খুব অল্প সময় দু’জনের নবান্নে বৈঠক হয়েছে। এরপর অখিলেশ মমতার সাহসিকতার প্রশংসা করলেন এবং বলেন, “দিদির কাছে ইডি হেরেছে। এবার বিজেপি হারবে। দিদি ডিজিটাল ডাকাতি রুখে দিয়েছেন। ওরা ডেটা নিয়ে চলে যাচ্ছিল। গোটা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র দিদি।”
“Threats from the ED won’t work. Didi has defeated them before, and this time too Bengal will stand with her.”
— Shri @yadavakhileshAfter his meeting with Smt. @MamataOfficial, the Chief of @samajwadiparty made it clear that the people of Bengal will deliver a fitting reply to… pic.twitter.com/7b1P6qPy29
— All India Trinamool Congress (@AITCofficial) January 27, 2026
SIR নিয়ে কী বললেন মমতা?
SIR প্রসঙ্গে অখিলেশ যাদব বলেন, ”বিহারের এসআইআর আলাদা ব্যাপার। এসআইআর তো করাই হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। আসলে এসআইআরের বাহানায় এনআরসি করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।” এছাড়াও অখিলেশ যাদব আরও বলেন, “কমিশনের উচিৎ ভোট যাতে বাড়ে, সেটা দেখা। কিন্তু এ রাজ্যে কমিশন চেষ্টা করছে, যত সম্ভব ভোট কমানো যায়। কমিশনের লক্ষ্যই হল ভোট কাটা। কমিশন প্রচার করে, যাতে বেশি সংখ্যক মানুষ ভোট দেয়। প্রথমবার দেখলাম কমিশন ভোট কাটার চেষ্টা করছে।”
আরও পড়ুন: ছুটি শেষে ফেরা হল না দেশ রক্ষায়, পথ দুর্ঘটনায় মৃত্যু বাঁকুড়ার সেনা জওয়ানের
রাজ্যে বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎবাণীও করেছেন অখিলেশ যাদব। তাঁর দাবি, “বাংলায় হারতে চলেছে বিজেপি। তাই ভোট কাটার জন্য SIR প্রক্রিয়া। এটাই কমিশনের লক্ষ্য। আসলে কমিশনকে অস্ত্র করেছে বিজেপি। তবে বিজেপি বাংলায় সফল হবে না। বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন দিদিই।” অর্থাৎ অখিলেশের মন্তব্যে স্পষ্ট উঠে এসেছে বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ শূন্য।