বদলে যাবে পিনকোড, বাড়বে সমস্যা! পরপর পোস্ট অফিস বন্ধ করে চলেছে ভারতীয় ডাক বিভাগ

India Post Office Closure India post is closing down huge number of post office

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রাহকদের সংখ্যা কম কিংবা পরিচালনার খরচ অত্যাধিক এমন সব পোস্ট অফিস গুলিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ (India Post Office Closure)। জানা যাচ্ছে, সাম্প্রতিক বছরগুলিতে ডিজিটাল লেনদেন এবং ইমেল পরিষেবার দ্রুত প্রসারের কারণে ডাকঘরের হাত ধরে চিঠিপত্র আদান-প্রদানের প্রবণতা অনেকটাই কমেছে। মূলত সে কারণেই, চাহিদার কথা মাথায় রেখে একের পর এক ডাকঘর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে কেরালায় একাধিক পোস্ট অফিস বন্ধের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যার ফলে বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন আমজনতা।

150টি পোস্ট অফিস বন্ধ করার নির্দেশ!

একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে কেরালা জুড়ে প্রায় 150টি ডাকঘর বন্ধের নির্দেশ মিলেছে। জানা গিয়েছে, যে পোস্ট অফিসগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, সেগুলির মধ্যে কোনও পোস্ট অফিসে গ্রাহক সংখ্যা কম কোনওটায় আবার পরিচালন ব্যয় অনেকটাই বেশি। মূলত সে কারণেই, প্রয়োজন নেই এমন ডাকঘরগুলি বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই কেরালার ডাক সার্কেলের পক্ষ থেকে গোটা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যে রাজ্যের কোন কোন এলাকায় ডাকঘরগুলি বন্ধ হচ্ছে তার সুস্পষ্ট তালিকা মেলেনি। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই সেই তালিকা প্রকাশ করা হবে।

সরকারের পক্ষ থেকে যখন ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে সমস্ত পরিষেবাকে একেবারে এক হাতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে, এই পর্বে দাঁড়িয়ে পোস্ট অফিস বন্ধ করার সিদ্ধান্তটি অনেকের কাছেই ঠিক বলে মনে হচ্ছে না। একটা বড় অংশের সাধারণ জনগণের দাবি, গ্রামীণ অর্থনীতি এবং বয়স্ক নাগরিকদের কথা মাথায় রেখে এই জনবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। অভিজ্ঞ মহলের অনেকেরই দাবি, ডাকঘরগুলি বন্ধ হয়ে গেলে স্থানীয় মানুষের সমস্যা যেমন বাড়বে, তেমনই পিন কোড নিয়ে ঝক্কি পোয়াতে হবে সকলকে। এদিকে শোনা যাচ্ছে, ভারতীয় ডাক বিভাগের নির্দেশ মেনে কেরালায় নির্দিষ্ট ডাকঘরগুলি বন্ধ করার পদক্ষেপ সফল হলে পরবর্তীতে ভারতের অন্যান্য প্রান্তেও একই নীতি গ্রহণ করা হতে পারে।

বড় ধরনের সমস্যায় পড়বেন সাধারণ মানুষ!

অভিজ্ঞ মহলের দাবি, একটি পোস্ট অফিস বন্ধ হয়ে যাওয়ার অর্থ গোটা ব্যবস্থা বন্ধ হওয়া। ভারতের ডাক ব্যবস্থায় পিন কোড নির্ধারিত হয়ে থাকে, প্রধান ডাকঘর বা সংশ্লিষ্ট সব পোস্ট অফিসের উপর ভিত্তি করে। সেক্ষেত্রে একটি পোস্ট অফিস বন্ধ হয়ে গেলে ওই এলাকার পিন কোড বদলে যাওয়ার সম্ভাবনা থাকছে। নতুন পিন কোড কার্যকর হলে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, প্যান কার্ড সহ ব্যাঙ্কিং নথি গুলিতে ঠিকানা পরিবর্তনের জন্য বড়সড় সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। এছাড়াও, অনলাইন ডেলিভারি এবং ই-কমার্স পরিষেবা গুলোর ক্ষেত্রেও পিন কোড বিভ্রাট দেখা দিতে পারে।

অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়ন করাই চ্যালেঞ্জ কোচ লোবেরার, ISL-এ মোহনবাগানের ম্যাচ কবে কবে জানুন

তাছাড়াও এখনও বহু বয়স্ক ব্যক্তি পেনশন তোলা থেকে শুরু করে অন্যান্য গ্রামীণ প্রকল্প সহ সঞ্চয় প্রকল্পের জন্য পোস্ট অফিসের উপরেই ভরসা করে থাকেন। তাঁরা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সাথে পরিচিত নন। কাজেই একের পর এক ডাকঘর বন্ধ হওয়া মানে দেশের একটা বড় অংশের বয়স্ক বা প্রবীণ নাগরিকের মাথায় আকাশ ভেঙে পড়ার সমান! এছাড়াও পোস্ট অফিস বন্ধের সিদ্ধান্ত বহু কর্মচারীর বেকার হওয়া এমনকি দূরবর্তী স্থানে বদলির কারণ হয়ে উঠবে। মূলত সে কারণেই ভারতীয় ডাক বিভাগের এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা জানাচ্ছে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন। বিরোধিতায় সরব হয়েছেন সাধারণ গ্রাহকরাও।

Leave a Comment