সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার কপাল খুলে গেল বাংলার বহু রেল যাত্রীর। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটেছে। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তরবঙ্গের গাজোল-ইটাহার এবং ইটাহার-বুনিয়াদপুর নতুন রেললাইন প্রকল্পের (North Bengal Railway Project) অনুমোদন দিলেন। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি।
বাংলার দুটি রেল প্রকল্পের অনুমোদন দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী
এই বিষয়ে X -এ পোস্ট করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি লেখেন, ‘মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জী-কে আমি হৃদয় থেকে অকুণ্ঠ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই বহু প্রতীক্ষিত রেল প্রকল্পের অনুমোদন প্রদান করার জন্য। গাজোল-ইটাহার এবং ইটাহার-বুনিয়াদপুর নতুন রেললাইন প্রকল্পের কাজ সম্পন্ন হলে উত্তরবঙ্গ তথা মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও কর্মসংস্থানের সুযোগ বহুগুণে বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে।’
মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জী-কে আমি হৃদয় থেকে অকুণ্ঠ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই বহু প্রতীক্ষিত রেল প্রকল্পের অনুমোদন প্রদান করার জন্য।
গাজোল-ইটাহার এবং ইটাহার-বুনিয়াদপুর নতুন রেললাইন প্রকল্পের কাজ সম্পন্ন হলে উত্তরবঙ্গ তথা মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার যোগাযোগ… pic.twitter.com/1EbqmmtH8i
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) January 27, 2026
অপরদিকে আরেক বিজেপি নেতা খগেন মুর্মু লেখেন, ‘আমার অনুরোধ রক্ষা করে বর্তমান আর্থিক বছরে গাজোল থেকে ইটাহার পর্যন্ত নতুন রেল লাইন অনুমোদন ও স্বীকৃতি দেওয়ার জন্য আনন্দের সাথে মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের দেবতুল্য নির্বাচক মন্ডলী সহ সকল অধিবাসী তথা উত্তরবঙ্গের সকল দেবতুল্য মানুষের পক্ষ থেকে বিশ্ব বরেণ্য জননেতা যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী Narendra Modi জী এবং মাননীয় রেলমন্ত্রী শ্রী Ashwini Vaishnaw জী কে হৃদয়ের অন্তঃস্থল থেকে বুক ভরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
আরও পড়ুনঃ বাংলায় শুরু হচ্ছে ৫ নতুন রেললাইন তৈরির কাজ, কোথায় কোথায়? দেখুন লিস্ট
উপকৃত হবেন বহু মানুষ
আসলে রায়গঞ্জ থেকে ইটাহার ও ইটাহার থেকে গাজোল রুটে কোনো রেলপথই নেই। ফলে রেলমন্ত্রীর তরফে অনুমোদন পাওয়া এই রেলপথ নির্মাণের পর ইটাহারবাসী প্রথম রেলপথের স্বাদ পাবেন। বলা ভালো, একাধিক রুটে রেল প্রকল্পের জেরে ব্যাপকভাবে লাভবান হবেন সাধারণ মানুষ।