সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের দুর্ভোগ যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। কখনো ট্রেন বাতিল (Train Cancelled) তো কখনো কিছু ট্রেন রুট ঘুরিয়ে দেওয়া সহ একের পর এক ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এবারেও যার ব্যতিক্রম ঘটল না। নতুন করে দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে ট্রেন বাতিলের কথা। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির উপর।
ট্রেন বাতিল করল রেল
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে আর ডিভিশনে ২৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে ট্রাফিক ব্লক। এটি চলবে আগামী ১ ফেব্রুয়ারি রবিবার অবধি। মূলত কম্বাইন্ড রোলিং ব্লক কর্মসূচির জন্য বাতিল থাকবে ট্রেন নম্বর ৬৮০৪৬ আসানসোল আদ্রা আসানসোল মেমু প্যাসেঞ্জার। আগামী ২৯ শে জানুয়ারি বাতিল থাকবে ট্রেনটি।

এছাড়াও ট্রেন নম্বর ১৩৫০৩/১৩৫০৪ বর্ধমান হাটিয়া বর্ধমান মেমো এক্সপ্রেস আগামী ১ ফেব্রুয়ারি অবধি নেতাজী সুভাষচন্দ্র বোস জংশন গোমোতে সংক্ষিপ্ত যাত্রা শুরু এবং শেষ করবে। সেইসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন গোমো ও হাটিয়ার মধ্যে পরিষেবা বাতিল থাকবে। অপরদিকে ৬১০৫৬/৬৮০৬ টাটানগর আসানসোল বরাভূম মেমু প্যাসেঞ্জার আগামী ৩০ জানুয়ারি আদ্রাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং আদ্রা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। তবে ট্রেনটি আদ্রা ও আসানসোলের মধ্যে বাতিল থাকবে।
আরও পড়ুনঃ হাতে আর ৪ দিন, কীভাবে করবেন টোটো রেজিস্ট্রেশন? না করলেই বেরোতে পারবেন না
ট্রেনের পথ পরিবর্তন ও পুননির্ধারিত
এরই সঙ্গে ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। যেমন ১৮৬০১ টাটানগর হাটিয়া এক্সপ্রেস আজ ২৮ জানুয়ারি থেকে আগামী ৩১ শে জানুয়ারি অবধি চান্ডিল পুরুলিয়া কোটশিলা মুরি হয় চলার পরিবর্তে পথবদল করে চান্ডিল গুন্ডা বিহার মুড়ি হয়ে চলবে। এছাড়া ট্রেন নম্বর ১৮১৮৪ বক্সার টাটা নগর এক্সপ্রেস বক্সার থেকে ৬০ মিনিটের জন্য পুননির্ধারিত হবে।