দমদার ব্যাটারি, উন্নত প্রসেসর, খুব শীঘ্রই ধামাকাদার ফোন লঞ্চ করছে Nothing

Nothing Phone 4a Pro

সৌভিক মুখার্জী, কলকাতা: মিড রেঞ্জের স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুণ সংবাদ। কারণ, এবার বাজারে পাকাপোক্তা অবস্থান তৈরি করতে চলেছে Nothing। হ্যাঁ, সংস্থার আসন্ন ফোন Nothing Phone 4a Pro এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও ইউরোপের একাধিক সার্টিফিকেশন নথি থেকে সামনে এসেছে গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশন। বিশেষ করে ব্যাটারি এবং চার্জিং বিভাগে বিরাট আপগ্রেডের ইঙ্গিত মিলেছে।

ব্যাটারিতে বিরাট চমক

ইউরোপিয়ান প্রোডাক্ট রেজিস্ট্রি ফর এনার্জি লেভেলিং এর প্রকাশিত তথ্য অনুযায়ী, Nothing Phone 4a Pro ফোনটিতে থাকতে পারে 5080mAh এর একটি ব্যাটারি, যা এই সিরিজের আগের মডেলগুলোর তুলনায় অনেকটাই বড়। এর পাশাপাশি ফোনটি 50 ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করতে পারে বলে জানা গিয়েছে। এর ফলে দৈনন্দিন ব্যবহারে চার্জিং এর সময় অনেকটাই কমবে।

এদিকে সার্টিফিকেশন রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, প্রায় 1400টি সম্পূর্ণ চার্জ সাইকেল শেষে ফোনটির ব্যাটারি 80 শতাংশ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে পারবে। অর্থাৎ, দীর্ঘদিন ফোন ব্যবহার করলেও ব্যাটারির পারফরম্যান্স খুব দ্রুত কমবে না। বর্তমানে অনেক ব্যবহারকারী দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করে। সেইদিক মাথায় রেখেই মূলত এই ফিচার্স দেওয়া হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

সফটওয়্যার এবং আপডেট সাপোর্ট

Nothing Phone 4a Pro ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর বেস করেই চলবে। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ভার্সনের উল্লেখ নেই। কিন্তু সম্ভাবনা থাকছে লঞ্চের সময় সর্বশেষ অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া হবে। আর পাঁচ বছর পর্যন্ত সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। বিশেষ করে বর্তমানে দীর্ঘমেয়াদী আপডেট সাপোর্টের উপরে জোর দিচ্ছে প্রত্যেকটি মডেল।

এদিকে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে IP65 রেটিং, যা জল বা ধুলো থেকে সুরক্ষা দেবে। এমনকি মাঝারি মানের রিপেয়ারেবিলিটি স্কোর দেওয়া হচ্ছে। অর্থাৎ, সার্ভিসিং-এ খুব একটা সমস্যায় পড়তে হবে না। আর রংয়ের বিকল্প হিসেবে ফোনটি কালো, নীল, গোলাপী এবং সাদা ভেরিয়েন্টে আসছে।

আরও পড়ুন: ফের দুর্ভোগ যাত্রীদের, ট্রেন বাতিল থেকে পথ পরিবর্তন ও পুনর্নির্ধারণ দক্ষিণ পূর্ব রেলের

দাম কত এই মডেলের?

লিক হওয়া তথ্য অনুযায়ী, Nothing Phone 4a Pro ফোনটির সম্ভাব্য দাম হতে পারে 540 মার্কিন ডলার। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় আনুমানিক 49 হাজার টাকা। আর এই দামে ফোনটি আসতে পারে 12GB RAM এবং 256GB স্টোরেজের ভেরিয়েন্টে। বিশেষ করে বড় ব্যাটারির উপর চার্জিং এবং দীর্ঘদিনের সফটওয়্যার আপডেট যারা চাইছে, তাদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প।

Leave a Comment