প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারী নিয়ম মেনে আগামী ৩১ জানুয়ারি ডিজিপি রাজীব কুমার (Rajeev Kumar) অবসর নিতে চলেছেন। তাই তার আগে আজ অনুষ্ঠিত হল তাঁর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে সহধর্মীনিকে নিয়ে উপস্থিত ছিলেন ডিজিপি রাজীব কুমার। এছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা। ছিলেন অ্যাডিশনল ডিরেক্টর জেনারেল, পুলিশ কমিশনার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার সহ একাধিক দফতরের আধিকারিক। আর এসবের মাঝেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে বড় বার্তা দিলেন রাজীব।
পুলিশের সৎ সাহস বজায় নিয়ে বড় বার্তা ডিজির
সহধর্মীনি সঞ্জিতা কুমারকে সঙ্গে নিয়ে এদিনের অনুষ্ঠানে ডিজি রাজীব কুমার নিজের বিদায়ী ভাষণে সকলকে জানান, “বাংলার পুলিশ চ্যালেঞ্জের মুখোমুখি হলেও প্রাণহানিমূলক ঘটনা খুবই কম। আমরা আমাদের লাইন অফ ডিউটিতে প্রাণ দিতে প্রস্তুত থাকি, এর জন্য আমরা গর্বিত। যে কোনও সমস্যাতেই আগে আমরা ঝাপিয়ে পরি সেই সমস্যা সমাধানের জন্য। কারণ বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মু্খীন হতে হয়। তার মধ্যে যদি আমরা সৎ সাহস বজায় রাখি তাহলে সমস্যা মোকাবিলা করতে সুবিধা হয়।” তিনি এখানে সাহস মানে কেবল বাহ্যিক শক্তি বা সহিংসতা বোঝাননি, তাঁর মতে, সাহস মানে রুখে দাঁড়িয়ে যাওয়া, নিজের সিদ্ধান্তে অনড় থাকা।
সমালোচনা প্রসঙ্গে কী বললেন রাজীব?
পশ্চিমবঙ্গের সাম্প্রতিকতম প্রশাসনিক প্রসঙ্গে রাজীব কুমার জানিয়েছেন যে, “আমাদের রাজ্য জিও পলিটিকাল প্লেস। বাংলাদেশ, নেপাল ও ভুটান বর্ডারের প্রবলেম আমাদের স্টেটে প্রভাব পরে। এই জন্য আমাদের চ্যালেঞ্জ অনেক বড়। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কী বলল, টিভিতে কী বলল সেটা কিছু এসে যায় না৷ আমাদের কর্মটাই শেষ কথা। আমার মন বলে দেবে আমি ঠিক করেছি না ভুল। সৎ সাহসই পুলিশের আসল শক্তি। মনের কথা শুনবেন। ঈশ্বর ও ভগবানের ওপর বিশ্বাস রাখুন। পরিবার, বাহিনীর লোকদের কাছে রাখবেন৷ ’’ শেষে শুভেচ্ছা জানালেন রাজ্য ও কলকাতা পুলিশ, মা, বউ ও ছেলে ও পরিবারকে।’’
আরও পড়ুন: ‘যারা আমাদের প্রকল্প অপছন্দ করেন, তাঁরাও …’ বাজেট অধিবেশনে বড় মন্তব্য প্রধানমন্ত্রীর
প্রসঙ্গত, ক্যাটের নির্দেশ অনুযায়ী নবান্নের তরফে আটজনের নাম পাঠানো হয়েছিল, সেখানে রয়েছেন-রাজীব কুমার, রাজেশ কুমার, রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এন রমেশ বাবু এবং সিদ্ধিনাথ গুপ্তা। নিয়ম অনুযায়ী, পুলিশের ডিজি পদে নিয়োগের জন্য সিনিয়র আইপিএস অফিসারদের নামের তালিকা রাজ্য সরকারকে পাঠাতে হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC-র কাছে। সেখান থেকে তিনজনের নাম আসে রাজ্যের কাছে। তাঁদের মধ্যে একজনকে পরবর্তী ডিজি হিসাবে বেছে নেয় রাজ্য সরকার। কিন্তু এখনও সেই তিনজনের নাম আসেনি। তাই স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে যে কে হতে চলেছে পরবর্তী রাজ্য পুলিশের ডিজি।