ঠান্ডার বদলে বাড়বে কুয়াশার দাপট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরের দিকে বঙ্গ জুড়ে শীতের দাপট বজায় থাকলেও জানুয়ারি পড়তে না পড়তেই শীত যেন উধাও। আচমকাই দিনের তাপমাত্রা বেড়েই চলেছে বঙ্গ জুড়ে। আবহাওয়াবিদদের মতে, আগামী অন্তত এক সপ্তাহ রাজ্যজুড়ে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন দেখা যাবে না। তবে এখনই শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না। দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, আপাতত রাজ্য জুড়েই শীতের (Weather  Tomorrow) হালকা আমেজ বজায় থাকবে।

মাঘ মাসের শেষপ্রান্তে এসে রাজ্যজুড়ে শীতের রেশ ক্রমেই কমতে শুরু করেছে। দুপুর হলেই কপাল বিয়ে ঘাম ঝরছে। আসলে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দিনের বেলা উজ্জ্বল রোদ ও শুষ্ক হাওয়ার দাপটে ঠান্ডার তীব্রতা অনেকটা কমছে। তবে ভোর ও গভীর রাতে এখনও শীত শীত ভাব টের পাচ্ছেন মানুষ। উত্তর থেকে দক্ষিণ দু’প্রান্তেই আবহাওয়ার চরিত্রে আপাতত বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। এক নজরে জোড়ে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গসহ কলকাতায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উপকূল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা তুলনামূলকভাবে উষ্ণ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির ঘরে থাকবে। অন্যদিকে পশ্চিম অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রাও প্রায় ২৮–২৯ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। তবে ভোরের দিকে এবং সন্ধ্যার দিকে হালকা শীতল ভাব থাকবে দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদদের মতে, আগামী অন্তত এক সপ্তাহ রাজ্যজুড়ে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন দেখা যাবে না। তবে শনিবার পর্যন্ত ভোরের দিকে একাধিক জেলায় হালকা, আবার কোথাও কোথাও মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

আরও পড়ুন: ‘মাত্র ১০ কিমি, তবুও এলেন না মমতা!’ আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরক শুভেন্দু

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে শীতের দাপট না থাকলেও উত্তরবঙ্গে রয়েছে বেশ ঠাণ্ডা। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আপাতত রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল দার্জিলিং বাদে উত্তরবঙ্গের উঁচু এলাকার জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো নীচু এলাকার জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। এছাড়াও আগামী কয়েক দিনে হালকা কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment