মিলল বড়সড় গরমিল, চূড়ান্ত ভোটার তালিকায় অসংখ্য নাম বাদ যাবে এই দুই জেলায়

Election Commission Of India

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছিল। আর সেই তথ্য প্রকাশ্যে আসা মাত্রই তুমুল শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। এরপরেই একাধিক তর্ক বিতর্কের পর অবশেষে রাজ্য জুড়ে চলছে SIR শুনানি। এবং তথ্যগত নানা ত্রুটি থাকে যখন একের পর এক শুনানির নোটিস পৌঁছচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টদের। এমতাবস্থায় চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচন কমিশন (Election Commission Of India)।

SIR নিয়ে মহা শোরগোল

২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারও নাম না থাকলে বিশেষ কয়েকটি নথি দেখাতে হবে আগেই জানিয়েছিল কমিশন। এক্ষেত্রে সবমিলিয়ে মোট ১৩টি নথির উল্লেখ করেছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, ২০০২ সালের তালিকার সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়া না গেলে ওই ১৩টি নথির যে কোনও একটি দিতে হবে। এরপর শুনানি করে সেই নথি খতিয়ে দেখা হবে এবং নতুন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম নথিভুক্ত হবে। কিন্তু এবার সেই নিয়মে ব্যাঘাত ঘটল। আর তাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

কোন কোন জেলায় নাম বাদ যাবে?

সূত্রের খবর, SIR শুনানির পর মাস্টার লেভেল চেকিংয়ে দেখা গিয়েছে কমিশনের ঠিক করে দেওয়া ১৩টি ডকুমেন্টের বাইরেও অন্য ডকুমেন্ট আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই এই সংখ্যা কয়েক লাখ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি SIR প্রক্রিয়াতে গলদ দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। কমিশনের তরফে জানানো হয়েছে, এই দুই জেলাতেই যতগুলো হিয়ারিং হয়েছে এবং যতগুলো হিয়ারিংকে শেষ হয়ে গেছে বলে দেখানো হয়েছে তার মধ্যে পার্থক্য রয়েছে। তাই সেই কারণে উত্তর ২৪ পরগনার সমস্ত ইআরও-কে চিঠি দিয়েছেন উত্তর ২৪ পরগনার স্পেশাল অবজারভার। বলা হয়েছে, যতগুলো কেস মীমাংসিত বা নিষ্পত্তি হিসেবে দেখানো হয়েছে সেগুলোর অ্যাকচুয়াল ফিগার যেন দেওয়া হয়।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিদেশসঙ্গী বলেই ওয়াও মোমোর মালিক গ্রেফতার নয়? বিস্ফোরক শুভেন্দু

SIR প্রক্রিয়ায় একাধিক ভুল ত্রুটির কারণে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন দফতরে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা নিয়ে সিইও-র সঙ্গে বিশেষ বৈঠকে বসেন ডেপুটি নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার। কেন সব তথ্য আপলোড করতে ব্যর্থ এই দুই জেলা? কেন অত্যধিক ভুয়ো ভোটার পাওয়া গিয়েছে এই দুই জেলা? সেক্ষেত্রে উত্তর ২৪ পরগনাতে SIR-এ প্রচুর নাম কাটা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও ডিমোশন দিয়ে পদ সরিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছে কমিশন। অন্যদিকে আজই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যে SIR প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্যের সমস্ত স্পেশাল রোল অবজারভারদের সঙ্গে বৈঠক করতে চলেছে কমিশন। এবার দেখার পালা এই বিতর্ক কোন দিকে মোড় নেয়।

Leave a Comment