১৪ বছর পর ভারতের বুক চিরে উড়ল ঢাকা-করাচি বিমান, সম্বর্ধনা দিল পাকিস্তান

Dhaka-Karachi Flights resume after 14 years

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতেই কাছাকাছি ঘেষেছে বাংলাদেশ এবং পাকিস্তান। মহম্মদ ইউনূসের শাসনকালে ভারতের বিরুদ্ধে গিয়ে নানান ক্ষেত্রে এক হয়েছে দুই ভাই। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে একাধিক সমঝোতা চুক্তি। এবার সেই ভাতৃত্বমূলক সম্পর্কের হাত ধরেই দীর্ঘ 14 বছর পর চালু হলো ঢাকা থেকে সরাসরি করাচি পর্যন্ত বিমান পরিষেবা (Dhaka-Karachi Flights)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হওয়ায় উচ্ছ্বসিত দুই দেশের জনগণ।

বাংলাদেশের ফ্লাইটকে ওয়াটার স্যালুট দিল পাকিস্তান

শেষবারের মতো, 2012 সালে ঢাকা থেকে সরাসরি করাচির উদ্দেশ্যে উড়েছিল বাংলাদেশের বিমান। এরপর একটানা 14 বছর নানান কারণে বন্ধ ছিল সেই বিশেষ পরিষেবা। ফলে, বাংলাদেশের কোনও যাত্রী পাকিস্তানের যেতে চাইলে অথবা পাকিস্তানের কোনও ব্যক্তি বাংলাদেশে আসতে চাইলে দুবাই অথবা কাতারের দোহা হয়ে যাতায়াত করতে হতো। সেক্ষেত্রে খরচ যেমন বেশি হতো তেমনই লাগতো অধিক অর্থ। ফলে, এইসব কথা চিন্তা করেই পাকিস্তান এবং বাংলাদেশ কিছুটা কাছাকাছি আসতেই নতুন করে চালু হলো ঢাকা-করাচি সরাসরি বিমান পরিষেবা।

গত বৃহস্পতিবার, বাংলাদেশের স্থানীয় সময় রাত 8টা নাগাদ ওপার বাংলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে রাত 11টা নাগাদ করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রথম বিমান। সেখানেই বাংলাদেশ থেকে আসা ফ্লাইটকে স্বাগত জানানোর পাশাপাশি ওয়াটার স্যালুট দেয় পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি। সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছেন, এই বিশেষ বিমান পরিষেবার মধ্যে দিয়ে দুই দেশের ভ্রাতৃত্বমূলক সম্পর্ক আরও গাঢ় হল। এর ফলে যাত্রীরা যেমন সহজেই বাংলাদেশ থেকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে বাংলাদেশে যাতায়াত করতে পারবেন তেমনই খুলবে বাণিজ্যের পথও। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার সময় প্রথম ফ্লাইটটি ভারতের আকাশ সীমা ব্যবহার করেই গিয়েছিল বলেই সূত্রের খবর।

অবশ্যই পড়ুন: আর রাহানেতে ভরসা নয়? KKR-র অধিনায়ক হতে চলছেন এই প্লেয়ার! রিঙ্কু নন কিন্তু

কবে কবে চলবে ঢাকা-করাচি বিশেষ বিমান?

বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম সূত্রের খবর, ঢাকা থেকে করাচি পর্যন্ত বিমান চালানোর দায়িত্ব নিয়েছে বাংলাদেশের বিমান সংস্থা বাংলাদেশ এয়ারলাইনস। প্রতি সপ্তাহে দুদিন বিমানগুলি ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে রওনা দেবে। সেগুলি আবার নির্ধারিত সময়ে বাংলাদেশে ফিরে আসবে। জানা যায়, বাংলাদেশ থেকে পাকিস্তানে পৌঁছতে প্রথম বিমানটির সময় লেগেছে 3 ঘন্টার কাছাকাছি। তবে করাচি থেকে একই পথ ধরে বাংলাদেশে ফিরতে আবার সময় লাগছে 4 ঘন্টা 20 মিনিট। সূত্রের খবর, আপাতত এই পরিষেবা পরীক্ষামূলকভাবেই চালু হয়েছে। আগামী 30 মার্চ থেকে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে ইতিবাচক সাড়া পেলে পাকাপাকিভাবে চালু হয়ে যাবে এই বিমান পরিষেবা। এও জানা যাচ্ছে, পাকিস্তানে পৌঁছানোর জন্য একটি অন্য রুটেও বিমান পরিষেবা চালু করার কথা ভাবছে বাংলাদেশ এয়ারলাইনস।

Leave a Comment