সৌভিক মুখার্জী, কলকাতা: বিয়ের মরসুমে বহুদিন পর মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে দরপতন হয়েছে সোনার (Gold Price)। হ্যাঁ, এক ধাক্কায় 8000 টাকার বেশি কমেছে আজ হলুদ ধাতুর বাজার দর। অন্যদিকে টানা ঊর্ধ্বগতির মধ্যে আজ রুপো বিরাট সুখবর শোনাচ্ছে। কারণ, এক ধাক্কায় আজ 34,000 টাকা দরপতন হয়েছে সাদা ধাতুর। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
22 ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today
➣ আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,61,550 টাকায়, যা গতকালের থেকে 8100 টাকা দরপতন।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,47,200 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,47,350 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,47,250 টাকায়।
24 ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,69,950 টাকায়, যা গতকালের থেকে 8500 টাকা দরপতন।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,60,580 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,60,730 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,60,630 টাকায়।
18 ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,20,440 টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,20,440 টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,20,590 টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,20,490 টাকায়।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দশদিন বন্ধ ক্লাস! কোন কোন স্কুল ছুটি? জারি নির্দেশিকা
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 3,51,250 টাকায়, যা গতকালের থেকে 34,150 টাকা দরপতন।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 3,50,000 টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 3,50,000 টাকায়।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।