প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজনীতিতে পারদ বাড়ছে। এমতাবস্থায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ গড়ে উঠতে চলেছে। হুমায়ুন কবীরের (Humayun Kabir) ‘জনতা উন্নয়ন পার্টি’ জোট গঠন করে ভোট ময়দানে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিচ্ছে। আর এবার সেই জোটে আসতে চলেছে আসাউদ্দিন ওয়াইসির দল AIMIM। জানা গিয়েছে আজ রেজিনগর মরাদীঘির মাঠে হুমায়ুন কবিরের মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই থাকছেন সোলঙ্কি-সহ মিমের কেন্দ্রীয় কমিটির অন্তত ৩ নেতা।
নির্বাচনের আবহে জোটের নয়া সমীকরণ
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ শুক্রবার মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন হুমায়ুন কবীর। এবং বৈঠকের পর মিমের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, “মুসলিম, দলিত এবং বঞ্চিতদের হয়ে AIMIM সরকারের বিরুদ্ধে লড়াই করবে।” তবে সেই পোস্টে হুমায়ুন কবীরের সঙ্গে জোট গঠন নিয়ে সরাসরি কোনো ঘোষণা করেনি। তৃণমূলের থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই নতুন দল জনতা উন্নয়ন পার্টি গঠন করেছিলেন হুমায়ুন কবীর। আর তারপরেই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। জোটের সমীকরণ গড়ে তোলার জন্য একধিক দলের সঙ্গে কথাবার্তাও চালাচ্ছেন তিনি। তবে জানা যায় মিমের সঙ্গে জোট গঠনের ইঙ্গিত নাকি ডিসেম্বর থেকেই শোনা যাচ্ছিল।
AIMIM पश्चिम बंगाल अध्यक्ष जनाब इमरान सोलंकी साहब और बंगाल प्रभारी एवं पार्टी के राष्ट्रीय प्रवक्ता जनाब आदिल हसन एडवोकेट साहब ने मुर्शिदाबाद में जनता उन्नयन पार्टी (JUP) के चेयरमैन व विधायक हुमायूं कबीर साहब से मुलाक़ात की और आगामी विधानसभा चुनाव को लेकर विस्तार से चर्चा हुई।… pic.twitter.com/GWJCsaAmR9
— AIMIM (@aimim_national) January 30, 2026
সিপিআইএম এর সঙ্গে জোট গঠনে ইচ্ছা হুমায়ুনের
কিছুদিন আগেই রাজারহাটের একটি নামী বড় হোটেলে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গেও বৈঠক করেছিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। যদিও সেলিম এই বৈঠককে সৌজন্যমূলক বলে দাবি করেছেন এবং স্পষ্ট জানিয়েছেন, দলে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত তিনি একা নেবেন না। অন্যদিকে বৈঠকের পর হুমায়ুন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তিনি সেলিমকে ১৫ তারিখের মধ্যে আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছেন। এখন দেখার পালা সিপিআইএম জোট গঠনে সবুজ সংকেত দেবেন কিনা।
আরও পড়ুন: “এবার ৫০ শতাংশের বেশি ভোট পাবে বিজেপি” ব্যারাকপুর থেকে টার্গেট বাঁধলেন অমিত শাহ
প্রসঙ্গত, পশ্চিবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে নিজের ঘর গোছাতে উঠে পড়ে লেগেছে হুমায়ূন কবীর। শাসক দল তৃণমূল কংগ্রেসকে হটাতে রীতিমত যুদ্ধের ময়দানে একের পর এক নতুন নতুন ঘুঁটি সাজিয়ে চলেছেন। কারণ তাঁর টার্গেট ২০২৬ এর নির্বাচনে অন্তত ৯০ টি আসনে জয়লাভ করা। এখন দেখার পালা শেষপর্যন্ত তিনি কোন দলের সঙ্গে জোটে যান। আর সেই জোট করে রাজ্য রাজনীতিতে কোনও দাগ কাটতে পারেন কি না।