বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের উত্তাল পাকিস্তান। এবার পশ্চিমের দেশের একাধিক প্রদেশে জোরালো হামলা চালানোর অভিযোগ উঠছে বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে (BLA Attacks Pakistan)। জানা যাচ্ছে, পাকিস্তানের অন্তত 12টি শহরে ভয়ানক হামলা চালিয়েছে BLA। যার জেরে গোটা পাকিস্তান জুড়ে 20 জন পুলিশ কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। নিউজ 18 এর এক প্রতিবেদন অনুযায়ী, শনিবার দফায় দফায় নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষ বাঁধে বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্যদের। এখনও সংঘাতের পরিস্থিতিতে রাশ টানা যায়নি বলেই সূত্রের খবর।
পাকিস্তানের একাধিক শহরে অতর্কিত হামলা BLA র
একাধিক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের জনপ্রিয় শহর কোয়েটা থেকে শুরু করে মাস্তাঙ্গ, গোয়াদর দালবান্দিন, কালাত, পাসনি সহ মোট 12টি শহরে একযোগে জোরালো হামলা চালানোর অভিযোগ উঠেছে বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে। জানা গিয়েছে, কোয়েটার রাস্তায় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় BLA। তাতে মৃত্যু হয় দুজন পুলিশ কর্মীর। একইভাবে কোয়েটার এক থানায় হামলা চালিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। তাতেও দুজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।
এছাড়াও মাস্তাঙ্গ, পাসাং সহ অন্যান্য শহর গুলিতে অতর্কিত হামলা চালিয়ে একাধিক নিরাপত্তারক্ষির প্রাণ নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। শুধু তাই নয়, 30 জন মতো পাকিস্তানিকে বন্দি করার অভিযোগ উঠেছে BLA সদস্যদের বিরুদ্ধে। এও শোনা যাচ্ছে, পাকিস্তানের টেররিজম ডিপার্টমেন্টের অফিসেও বিরাট হামলা চালিয়েছে, লিবারেশন আর্মি। যে ঘটনায় মৃত্যু হয়েছে পাক সেনা সহ পুলিশ সদস্যদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নেমেছে বিরাট সেনাবাহিনী। বালুচিস্তান লিবারেশন আর্মির হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে পাকিস্তানের প্রশাসন।
Pakistan BURNING
Balochistan Liberation Army militants allegedly take control of a market area in Quetta.
Pakistan Army personnel under Asim Munir appear helpless. pic.twitter.com/pWoXYaYFSa
— Megh Updates
(@MeghUpdates) January 31, 2026
অবশ্যই পড়ুন: বিরাট কোহলিদের সিনিয়র দলে যোগ দিতে চলেছেন বৈভব সূর্যবংশী? বলে দিলেন ইনি
উল্লেখ্য, পাকিস্তানের বিভিন্ন শহর জুড়ে জোরালো হামলা চালানোর পরই বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে বিবৃতিতে গোটা ঘটনার দায় স্বীকার করে BLA জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাবে তারা। আগামী দিনে পাকিস্তান সরকার এর থেকেও বড় ধরনের হামলার জন্য তৈরি থাকুক, এমন বক্তব্যেই নাকি হুঁশিয়ারি দিয়েছে BLA।
Pakistan BURNING 
(@MeghUpdates)