আয় গোপন করলেও যেতে হবে না জেলে! করদাতাদের বিরাট সুখবর শোনালেন অর্থমন্ত্রী নির্মলা

Nirmala Sitharaman On Income Tax

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নবমবারের মতো কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর সেখানেই আয়করদাতাদের বড় সুখবর শুনিয়েছেন তিনি (Nirmala Sitharaman On Income Tax)। জানা যাচ্ছে, এবার থেকে আয়কর জমা দিতে সমস্যায় পড়লে কিংবা দেরি হলে আয়করদাতাদের আর শাস্তি ভোগ করতে হবে না। রবিবার, ফেব্রুয়ারির প্রথম দিন এমন কথাই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। তিনি খুব পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ছোটখাটো সমস্যা কিংবা অসঙ্গতির জন্য আর আয়করদাতাদের শাস্তির মুখে পড়তে হবে না।

আয় গোপন করলেও মিলবে না শাস্তি?

বাজেটের ঘোষণার সাথে সাথেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা দেশের আয়করদাতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এবার থেকে আর ছোটখাটো আয় গোপন করা কিংবা অল্প স্বল্প অসঙ্গতির জন্য করদাতাদের জেলে যেতে হবে না। সামান্য অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র জরিমানা দিয়েই আয়কর লঙ্ঘনের শাস্তি থেকে রেহাই পেতে পারেন তাঁরা।”

এ দিন সংসদে বাজেট পেশ করাকালীন অর্থমন্ত্রী জানিয়ে দেন, খুব শীঘ্রই দেশজুড়ে নতুন আয়কর আইন কার্যকর হয়ে যাবে। পূর্বের ঘোষণা অনুযায়ী, আগামী এপ্রিলের 1 তারিখ থেকে নতুন আয়কর আইন চালু হবে দেশে। রবিবার, করদাতাদের সংশয় দূর করে অর্থমন্ত্রী জানালেন, এই নতুন আয়কর আইনের লক্ষ্য একটাই, দেশের কর ব্যবস্থাকে স্বচ্ছ রাখা। আয়করদাতাদের জন্য সমস্যা সৃষ্টি করা বা তাদের ভয় দেখানো এই আইনের কাজ নয়। তাই সবাই নিশ্চিন্তে থাকতে পারেন।

বলাই বাহুল্য, এদিন কেন্দ্রীয় মন্ত্রীর তরফে করদাতাদের আয়কর জমা দেওয়ার সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, যেসব ব্যক্তিরা ITR 1 এবং ITR 2 ফাইল অনুযায়ী কর জমা দেন তাদের 31 জুলাই পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ থাকবে। এছাড়াও ট্রাস্ট বা অডিট হয়নি এমন ব্যবসার ক্ষেত্রে কর জমা দেওয়ার শেষ তারিখ 31 আগস্ট। অন্যদিকে ছোট করদাতাদের জন্য কর ছাড়ের প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবেই সম্পন্ন হবে বলেই জানানো হয়েছে।

অবশ্যই পড়ুন: বিশ্বকাপ থেকে বাদ, তাই মুস্তাফিজুরদের জন্য আড়াই কোটির T20 কাপ আয়োজন করছে BCB

উল্লেখ্য, আসন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন। সব ঠিক থাকলে নির্ধারিত সময়ে গড়াবে ভোট প্রক্রিয়া। আর তার ঠিক আগে কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নয়া দিল্লি। সেই মতোই, বাজেট 2026 এ পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোর উন্নয়ন থেকে শুরু করে হাই স্পিড রেল সহ রাজ্যের পরিবহন ব্যবস্থার উন্নতিতে জোর দিয়েছে ভারত সরকার। গুরুত্ব দেওয়া হচ্ছে, বাংলার চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা পরিকাঠামোকেও।

Leave a Comment