সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। আজ চন্দ্র সিংহ রাশিতে এবং সূর্য মকর রাশিতে বিরাজ করছে। আজ মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। দ্বিতীয়া তিথির এই বিশেষ দিনটিতে শোভন এবং অতিগণ্ড যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৭:০৮ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:০২ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, আজ যেহেতু মঙ্গলবার, তাই বজরঙ্গবলীর কৃপা বর্ষিত হচ্ছে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ হতাশাবাদী মনোভাব এড়িয়ে চলতে হবে। কারণ, এটি আপনার সম্ভাবনাগুলিকে হ্রাস করবে। পাশাপাশি শরীরের অভ্যন্তরীণ ভারসাম্যকে নষ্ট করতে পারে। দীর্ঘ মেয়েদী দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে বিনিয়োগ করুন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো যাবে। আজ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন। তবে এর জন্য আপনার স্ত্রী আপনাকে সাহায্য করবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা খুব একটা ভালো কাটবে না।
প্রতিকার: পারিবারিক সুখ অর্জন করার জন্য বাবার আদেশ পালন করুন।
বৃষ রাশি: আজ অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তর্ক করা এড়িয়ে চলুন। তর্ক করলে আপনাদের ক্ষতি হবে। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন। সন্ধ্যাবেলা হঠাৎ করে কোনও সুসংবাদ গোটা পরিবারকে আনন্দ দেবে। আজ কর্মক্ষেত্রে হঠাৎ করেই আপনার কাজ যাচাই করা হতে পারে। পরিবার, বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনার স্ত্রীর সাথে হাসি ঠাট্টা করে দিনটি উপভোগ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো যাবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আজ জলে কিছু সাদা ফুল ভাসিয়ে দিন।
মিথুন রাশি: আজ শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি শীঘ্রই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে কথা বলা উচিত, যাতে আপনি অর্থ সাশ্রয় করতে পারেন। আজ তাদের পরামর্শ আপনাকে আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে। সন্তানেরা আপনার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়ে। আপনাকে হতাশ করবে। পরিবার এবং বিবাহিত জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য আজ কুকুরকে গুড় খাওয়ানোর চেষ্টা করুন।
কর্কট রাশি: ব্যস্ত দিন সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণরূপে ভালো থাকবে। পারিবারিক চাহিদার কথা বিবেচনা করে আজ স্ত্রীর সাথে মূল্যবান কোনও জিনিস কিনতে পারেন। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বন্ধুত্ব এবং পরিবারের সদস্যদের সাথে সন্ধ্যেবেলা কোনও সমাবেশে যোগ দিতে পারেন। আজ ঊর্ধ্বতনদের উপেক্ষা করবেন না। যারা বাড়ির বাইরে থাকেন, তাদের সমস্ত কাজ শেষ করে পার্কে বা নির্জন এলাকায় হাটতে যাওয়া উচিত। বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো না।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য বাড়িতে খালি পাত্রে পিতলের টুকরো রাখার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করুন এবং এমন কাজ করুন, যেগুলি আপনি পছন্দ করেন। অতিরিক্ত আয়ের জন্য সৃজনশীল ধারণাগুলোকে ব্যবহার করতে হবে। বন্ধু-বান্ধব আর আত্মীয় স্বজনদের সঙ্গে মজা করার জন্য আজকের দিনটি ভালো। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো যাবে বলে মনে করা হচ্ছে। জীবনের জটিলতাগুলি বোঝার জন্য আজ পরিবারের কোনও বয়স্ক ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে হবে।
প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখার জন্য ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চর্যায় নমঃ: মন্ত্রটি সকাল এবং সন্ধ্যাবেলা ১১ বার জপ করুন।
কন্যা রাশি: আজ প্রচুর পরিমাণে বিশ্রাম নিন, যাতে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন। রাগ নিয়ন্ত্রণ করা উচিত এবং কর্মক্ষেত্রে সকলের সাথে ভদ্র আচরণ করুন। আজ আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে। পরিবারের সদস্যরা সাহায্য করবে। তাদের অনেক দাবিও থাকতে পারে। নতুন শুরু হওয়া প্রকল্পগুলি প্রতাশা মতো ফল আনবে না। পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যাবে না।
প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য দরিদ্র মেয়েদের মধ্যে ক্ষীর বিতরণ করার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ পরিবারের কিছু সদস্য তাদের হিংসা স্বভাবের কারণে আপনাকে বিরক্ত করতে পারে। তবে মেজাজ হারানোর কোনও রকম কারণ নেই। নাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আজ আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে দাতব্য কাজে অংশগ্রহণ করতে হবে। এতে আপনি মানসিক শান্তিও পাবেন। জ্ঞানের প্রতি তৃষ্ণা আজ আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। পরিবার এবং বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাপ-চরিতা করতে হবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আজ সূর্যাস্নান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনার ব্যক্তিত্ব সুগন্ধির মতো আচরণ করবে। কর্মক্ষেত্রে মূল্যবান জিনিসপত্র চুরি হতে পারে। তাই জিনিসপত্রের প্রতি সতর্ক থাকতে হবে। আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য আজ দিনটি খুবই ভালো। ভালোবাসার নেশায় মিশে থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো যাবে। আজ আপনার কারণে যারা কষ্ট পেয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য তামার পাত্র থেকে জল পান করার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে মানসিক শান্তি পাবেন। কারও সাহায্য ছাড়া অর্থ উপার্জন করতে পারবেন। ব্যক্তিগত জীবন সম্পর্কে বন্ধুদের কাছ থেকে আজ ভালো পরামর্শ পাবেন। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো। আজ বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাপ চরিতার সময় অবশ্যই সাবধানে কথা বলুন। স্ত্রীর কাছ থেকে আশা করলে আজ আপনি তা পেতে পারেন।
প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য রাতে ধীরে ধীরে এবং শান্ত মনে ২৮ বার ওম মন্ত্র জপ করুন।
মকর রাশি: স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং জিনিসপত্রগুলিকে গুছিয়ে রাখুন। টাকা শুধুমাত্র তখনই কাজে লাগবে, যখন আপনি অতিরিক্ত খরচ থেকে বিরত থাকতে পারবেন। আজ সবাইকে অনুভব করতে দিন যে, আপনি তাদের যত্ন নেন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ অবসর সময় মোবাইল ফোন বা টিভি দেখার জন্য নষ্ট হতে পারেন। স্ত্রীকে বিরক্ত করতে পারে সেরকম কথা বলা এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে না বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: আজ স্বাস্থ্যের উন্নতি করার জন্য সমান পরিমাণ কালো এবং সাদা তেল নিয়ে দাগ যুক্ত কাপড়ে বেঁধে আপনার সঙ্গে রেখে দিন।
কুম্ভ রাশি: আজ অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তর্ক করে সময় ও শক্তি নষ্ট করবেন না। মনে রাখবেন, তর্ক বিতর্ক থেকে কিছুই লাভ হবে না। আর্থিক অসুবিধা এড়ানোর জন্য বাজেট থেকে বিচ্যুত হবেন না। সন্তানদের বা তার থেকে কম অভিজ্ঞ ব্যক্তিদেরকে আজ ধৈর্য ধরতে হবে। ভালোবাসা সব সময় ঘনিষ্ঠভাবে উপভোগ করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি একদমই ভালো নয়। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যাবে বলে মনে করা হচ্ছে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য জল সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন।
মীন রাশি: আজ দিনটি ধ্যান বা যোগ ব্যায়াম দিয়ে শুরু করতে পারেন। এটি আপনার জন্যই উপকারে আসবে। নিজেকে উত্তেজনা পূর্ণ পরিস্থিতিতে খুঁজে পাবেন। আজ একগুয়ে স্বভাব আপনার বাবা-মায়ের মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। মোবাইল ফোনের ওয়েব সিরিজ বা কোনও সিনেমা দেখতে পারেন। পরিবার এবং বিবাহিত জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ অবসর সময়ে আপনি স্ত্রীর সঙ্গে দিনটা খুব ভালোভাবে কাটাতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গৃহস্থলীর কাজের জন্য আজকের দিনটি ভালো।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য যদি কোনও সাধক বা গুরুকে আজ হলুদ বা গেরুয়া রং এর পোশাক অর্পণ করুন এবং তার পা ছুঁয়ে প্রণাম করুন।